ঢাকা   ০৭:৪৮:১৬ এএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

রামগড়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও মৎস্য উপকরণ বিতরণ

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৩২২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

‘বেশী বেশী মাছ চাষ করি-বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে নানা কর্মসূচির মধ্যদিয়ে মৎস্য সপ্তাহের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

২৯ আগস্ট (রবিবার) সকাল ১১টার সময় রামগড় উপজেলা টাউন হলে এক আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণ, পুরস্কার বিতরণ ও সুফলভোগীদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে।

উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে মৎস্য অফিসার বিজয় কুমার দাস এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদ এর চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ১নং রামগড় ইউপি চেয়ারম্যান শাহআলম মজুমদার প্রমুখ।

এসময় ৩ জন সফল মৎস্য চাষীকে সন্মাননা ও ১৫ জন চাষীকে খাদ্য উপকরণ বিতরন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা, সাংবাদিক, মৎস্য খামার সমিতির নেতৃবৃন্দ ও চাষীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস হল মাছ। কৃষি নির্ভর বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বিষয়টি অনুধাবন করেই স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে এক জনসভায় ঘোষণা দিয়েছিলেন মাছ হবে দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ। মৎস্য সেক্টরের গুরুত্ব উপলব্ধি করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে গণভবন লেকে মাছের পোনা অবমুক্ত করেন। তারই ধারাবাহিকতায় প্রতিবছর ২৮ আগস্ট-৩ সেপ্টেম্বর পর্যন্ত মৎস্য সপ্তাহ পালন করে আসছে মৎস্য বিভাগ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি