1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে ফলজ বাগান কাঁটার অভিযোগে প্রতিপক্ষকে ফাঁসাতে তৎপর বাগান মালিক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

রামগড়ে ফলজ বাগান কাঁটার অভিযোগে প্রতিপক্ষকে ফাঁসাতে তৎপর বাগান মালিক

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৩১৮ বার

খাগড়াছড়ি রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নে রাতের আঁধারে বাগানের ফল সহ দেড় হাজার পেঁপে গাছ কেঁটে দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় বাগানের মালিক পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ উঠেছে।

সূত্রে জানা গেছে ,পাতাছড়া ইউনিয়নের মাহবুব নগরে মো. রহিম কোম্পানির সুরক্ষিত বাগানের ফল সহ দেড় হাজারের মত পেঁপে গাছ গত ২৪ আগষ্ট রাতের আঁধারে দুর্বৃত্তরা কেঁটে ফেলে। এই ঘটনায় বাগান মালিক পূর্ব বিরোধের জেরে পাশ্ববর্তী স্থানীয় বাসিন্দা মো. মনির হোসেন ও তাঁর কলেজ পডূয়া ছেলে হাসান শান্ত ও তাঁদের পার্শ্ববর্তী মো. সুফিয়ানের নাম উল্লেখ করে মিডিয়ায় বক্তব্য দিয়ে ফাঁসানোর জন্য উঠে পড়ে লেগেছে। বাগান মালিক রহিম তাদের বিরুদ্ধে থানায় গাছ কাঁটার মামলা দায়ের করবে বলে হুমকি দিচ্ছে।

প্রকৃত পক্ষে সরজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানাযায়, মূলত ঐদিন রাতে রহিমের বাগানের পাশাপাশি একই সময়ে একই এলাকার সাবেক মেম্বার জামাল উদ্দিনের ফলজ বাগানটিও কেটে ফেলে দুর্বৃত্তরা। জামাল উদ্দিন এ ঘটনায় সরাসরি পাহাড়ের সন্ত্রাসীদল ইউপিডিএফ (প্রসীত) গ্রুপকে দায়ী করেছে। তিনি জানান, তার কাছে চাঁদা চেয়ে না পাওয়ায় তারা গাছগুলি কেটে ফেলে। এ ধরনের ঘটনা পার্বত্য এলাকায় অহরহ ঘটছে।

স্থানীয় সমাজ কমিটির সভাপতি মো: ওসমান বলেন, গাছ কেটেছে ইউপিডিএফের সন্ত্রাসীরা আর ফাঁসানো হচ্ছে প্রতিপক্ষকে। আমরা এলাকাবাসীরা জানি মনির গংরা এ কাজ করে নাই। এদেরকে পূর্ব শক্রতাবশত ফাঁসানো হচ্ছে। নিরপেক্ষভাবে তদন্ত করলে প্রকৃত ঘটনা বেড়িয়ে আসবে।

স্থানীয় বাসিন্দা মো: সুজন বলেন, বাগানটি সীমানা প্রাচীর দিয়ে নিরাপত্তায় ঘেরা, সেইসাথে বাগানে পাহারাদার ও প্রশিক্ষত ৭/৮টি কুকুরও রয়েছে এসব নিরাপত্তার মধ্যে মনির গংদের দ্বারা গাছ কাটা কোনভাবেই সম্ভব না। পুরনো বিরোধে প্রতিপক্ষকে ফাঁসানো হচ্ছে। আমরা শুনেছি একই দিন দুটি বাগান ইউপিডিএফের লোকেরাই কেটেছে।

এদিকে বাগানের কেয়ারটেকার মনি চাকমার একটি অডিও রেকর্ডে এর সত্যতা পাওয়া গেছে।
কেয়ারটেকার মনি চাকমা প্রথম দিন সাংবাদিকদের গাছ কাটছে মনির গংরা এ কথা বললেও এখন বলছে চাকরীর কারনে মালিক রহিমের শেখানো কথা বলেছে।

উল্লেখ্য, রহিম ও মনিরের মধ্যে জায়গাটি নিয়ে বিরোধ অনেক পুরোনো, কোর্টে একাধিক মামলাও চলমান রয়েছে। দুর্বৃত্তরা গাছে কাটার আগেও রহিম মনিরদের বিরুদ্ধে গাছ কাটার একটি গায়েবি মামলা করেছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net