ঢাকা   ১১:৩৬:১৬ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন

লোহাগাড়ায় আগুনে পুড়েছে ৪ দোকান

আবদুল করিম:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৫৮৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের লোহাগাড়ায় আগুনে পুড়ে গেছে চারটি দোকান। মঙ্গলবার (৩ আগস্ট) ভোরে উপজেলার চুনতি দক্ষিণ সাতগড় নোয়াপাড়া সাঈদী মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। এ ঘটনায় ৫ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ক্ষতিগ্রস্তরা হলেন, ওই মার্কেটের মুদি দোকানি মোহাম্মদ শওকত, ব্রয়লার মুরগীর দোকানের হাফেজ মোহাম্মদ মুছা, টেইলার্সের মোহাম্মদ নুরুন্নবী এবং সেলুন দোকানি ছোটন।

চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সাইফুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পথে স্থানীয়রা ফোনে জানান আগুন নিয়ন্ত্রণে আসে। তাই ঘটনাস্থলে যেতে হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি