ঢাকা   ০১:১৮:৫৪ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

শুক্রবার “বৈশ্বিক করোনা মহামারি প্রতিরোধে সচেতনা তৈরীতে গণমাধ্যমের ভুমিকা”-শীর্ষক আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৪৪১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আগামীকাল ২৭ আগস্ট, ২০২১ শুক্রবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে রাজধানীর কাটাবনের চিংড়ি চাইনিজ রেস্টুরেন্টে বাংলাদেশ ম্যাগাজিন জার্নালিস্ট ফাউন্ডেশনের উদ্যোগে “বৈশ্বিক করোনা মহামারি প্রতিরোধে সচেতনা তৈরীতে গণমাধ্যমের ভুমিকা”-শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সংগঠনের আহ্বায়ক ও বিসনেস ডাইজেস্ট সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্সের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক মাননীয় বিচারক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখবেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. আ.ন.ম মেশতাক উদ্দিন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জসিম উদ্দিন, নরসিংদী মডেল কলেজের অধ্যক্ষ মো. কামরুল ইসলাম, লাইভবার্তা২৪.কমের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক এম. গোলাম মোস্তফা ভুইয়া, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা।

বাংলাদেশ ম্যাগাজিন জার্নালিস্ট ফাউন্ডেশনের সদস্য সচিব সাহেদ আহাম্মদ ও যুগ্ম সদস্য সচিব আর কে রিপন যথাসময়ে সংগঠনের সকলকে অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি