ঢাকা   ১০:৫২:১২ পিএম, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ

“সপ্তাহ না যেতেই,আবারও বন্যা,দিশেহারা তিস্তা পাড়ের মানুষ”

রংপুরের গংগাচড়া থেকে,একরামুল হকের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে রিপোর্ট মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু,বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৩৮৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গত কয়েকদিনের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির কারনে সপ্তাহ না যেতেই,দ্বিতীয় দফা বন্যায় রংপুরের গংগাচড়া উপজেলার ৫ নং লক্ষ্মীটারী (মহিপুর) ইউনিয়নের পশ্চিম ইছলী, বাগেরহাট,শংকরদহ জয়রাম ওঝা,চল্লিশসাল এলাকার প্রায় ৬০ টি বাড়ি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে।প্রায় দুই শতাধিক বাড়ি এখনো পানি বন্দী এবং এক হাজার একর ফসলি জমি পানির নিচে।এখন পর্যন্ত প্রায় ৫০ টি পরিবার,সহায় সম্বল হারিয়ে যতটুকু পেয়েছে,তা নিয়ে কোন রকমে স্হানীয় স্বেচ্ছাসেবক গনের সহায়তায়, বাঁধের উপরে এসে আশ্রয় নিয়েছে।পানি বন্দী থাকার কারনে অনেকের রান্না করে খাওয়ার সমস্যা দেখা দিয়েছে। এছাড়াও উপজেলার কোলকোন্দ,নোহালী, আলমবিদিতর ও মর্নেয়া ইউনিয়নের বেশ কিছু চর এলাকায় শত শত পরিবার পানি বন্দী হয়ে পরেছে।সেই সাথে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে।এমতাবস্থায়,উক্ত অসহায় মানুষ গুলোর পাশে,এলাকার বিত্তবান সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এগিয়ে আসবে,অসহায় মানুষ গুলো সেই আশায় করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি