1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি এডভোকেট মাওলানা রশীদ আহমদ এর মৃত্যুতে মোঃ শাহজাহানের শোক প্রকাশ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি এডভোকেট মাওলানা রশীদ আহমদ এর মৃত্যুতে মোঃ শাহজাহানের শোক প্রকাশ

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৪৪৪ বার

সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও উপদেষ্টা, গোলাপগঞ্জ – বিয়ানীবাজার সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির ১ম সদস্য, সিলেট -৬ আসনের গণমানুষের নেতা, বিশিষ্ট রাজনীতিক, সমাজসেবী এডভোকেট মাওলানা রশীদ আহমদ আজ( ২৩ আগস্ট সোমবার ) করোনা আক্রান্ত হয়ে দুপুর ১১ঃ ৩০ মিনিটে, সিলেট উইমেন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এডভোকেট মাওলানা রশীদ আহমদ এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান মোঃ শাহজাহান ।

এক শোকবার্তায় বিএনপি’র ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান বলেন, সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি রশীদ আহমদ এর মৃত্যুতে আমি গভীরভাবে শোকার্ত ও মর্মাহত। তাঁর মতো একজন বিদগ্ধ ও গুনী রাজনীতিবিদের দেশের এই সংকটকালে পৃথিবী থেকে চলে যাওয়াতে সৃষ্টি হবে গভীর শুন্যতা। একজন মেধাবি ছাত্র হিসেবে তাঁর শিক্ষা জীবন ছিল সাফল্যে পরিপূর্ণ। পেশাগত জীবনেও তিনি বহু কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন মরহুম এডভোকেট মাওলানা রশীদ আহমদ এর আদর্শপুরুষ। শহীদ জিয়ার রাজনৈতিক দর্শণকে বুকে ধারণ করে বিএনপিতে যোগদান করে সাংগঠনিক তৎপরতার মাধ্যমে জনগণের মধ্যে তিনি একটি ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। এজন্যই তিনি নিজ এলাকা সিলেট -৬ গোলাপগঞ্জ – বিয়ানীবাজার মানব সেবাই ছিল মরহুমের রাজনীতির মূল লক্ষ্য। জনকল্যানমূলক কাজের জন্য তিনি এলাকাবাসির নিকট হয়েছিলেন প্রসংশিত। প্রাজ্ঞ, বিনয়ী ও আত্মপ্রত্যয়ী এই মানুষটি গভীর সংকটকালেও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অবিচল আস্থা রেখে গণতান্ত্রিক সংগ্রাম বেগবান এবং সংগঠনকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে গেছেন। মৃদুভাষি ও ঋজু এই মানুষটি সরকারের অবিশ্বাস্য অবিচারের মুখোমুখি হয়েও নাগরিক ও মানবিক অধিকারের পক্ষে সোচ্চার ছিলেন। বিপন্ন গণতন্ত্রের এই দু:সময়ে বাক-ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতার স্বপক্ষে তাঁর কন্ঠ ছিল উচ্চকিত। তিনি বিএনপির সর্বস্তরের তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে জেলা বিএনপি সহ সাংগঠনিক কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পেশা ও রাজনীতিসহ সকল কর্মকান্ডে দেশ ও দশের প্রতি তাঁর অঙ্গিকার সর্বদায় স্মরনীয়। তাঁর মৃত্যুতে যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়।

আমি মরহুম এডভোকেট মাওলানা রশীদ আহমদ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।” মহান আল্লাহ তায়ালা যেন তাহাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে নেন আমিন ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net