ঢাকা   ০৩:৪১:২৪ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

হাটহাজারীতে নারকেল ব্যবসায়ী যুবকের লাশ উদ্ধার

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৫৮১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট এলাকায় আল মামুন (২৫) নামীয় এক যু্বকের লাশ উদ্ধার করছে পুলিশ।

স্থানীয় মোমেনশাহ বাড়ির মরা ছড়ার ব্রীজের পাশে লাশটি পড়ে থাকতে দেখে ভোর ৫টার দিকে লোকজন। মৃত আল মামুন ঐ বাড়ির মরহুম মহিউদ্দিন মিস্ত্রির ২য় ছেলে।
তিনি একজন পাইকার ব্যবসায়ী, চট্টগ্রাম-হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড়কস্থ বাকর আলী চৌধুরী হাট বাজারে নারিকেল ব্যবসার গুদাম রয়েছে তাঁর। মরহুমের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। পরিবার সূত্রে জানা যায়, তিনি গতকাল বিকেল ৫টার দিকে বাসা হতে বের হওয়ার পর থেকে পরিবারের কারো সাথে আর যোগাযোগ হয়নি। সকালে হাটহাজারী মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

ঘটনাস্থলে উপস্থিত হাটহাজারী মডেল থানা উপ পরিদর্শক মো. ফয়সাল বলেন- ‘আলামত সংগ্রহ করা হয়েছে, ময়নাতদন্ত এবং সুষ্ঠু তদন্তের পর বলা যাবে মৃত্যুর কারণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি