1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী : কারাবন্দি নেতৃবৃন্দের মুক্তি ও মাদরাসা খোলে দেয়ার দাবী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দলীয় সমর্থন প্রত্যাশী বিএনপি পরিবারের সন্তান লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ নোয়াখালীর সেনবাগে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঢাকার মীরপুর “ল” কলেজের শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থানের জেরে শিক্ষার্থীকে বহিষ্কারের হুমকির অভিযোগ, আইন বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মান শ্রমিকের মৃত্যু মাগুরার শ্রীপুরে শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন থিয়েটার ইউনিট মাগুরার তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠিত মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে – আবু সুফিয়ান এমপি

হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী : কারাবন্দি নেতৃবৃন্দের মুক্তি ও মাদরাসা খোলে দেয়ার দাবী

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৪১২ বার

হেফাজতে ইসলামী বাংলাদেশের আমির নির্বাচিত হয়েছেন আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। রোববার (২৯ আগস্ট) বিকেলে সংগঠনের খাস ও কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে আমির হিসেবে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক ও খাস কমিটির সদস্য মাওলানা মহিউদ্দিন রব্বানী বলেন- ‘তিনি পূর্ব হতেই ভারপ্রাপ্ত আমির ছিলেন, যা আজ সর্বসম্মতিক্রমে অনুমোদনের মাধ্যমে পূর্ণ করা হলো।’

নতুন আমির মহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের বৈঠকে ৩১ সদস্যের কেন্দ্রীয় কমিটির মধ্যে ২০ জন উপস্থিত ছিলেন।

খাস কমিটির ৯ সদস্যের মধ্যে জুনাইদ বাবুনগরীর মৃত্যু হওয়া তাঁর শূণ্যস্থানে কেন্দ্রীয় কমিটির দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানীকে নির্বাচিত করা হয়েছে।

গত ১৯ আগস্ট হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করলে ওইদিন রাতেই জুনায়েদ বাবুনগরীর মামা এবং ফটিকছড়ি উপজেলার বাবুনগর মাদরাসার পরিচালক মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে হেফাজতের ভারপ্রাপ্ত আমির ঘোষণা করা হয়। এর ১০ দিন পর আজ তাঁর আমিরের পদ অনুমোদনের মাধ্যমে পূর্নাঙ্গ আমির হলেন মুহিব্বুল্লাহ বাবুনগরী।

বৈঠকে কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি এবং কওমি মাদ্রাসা খোলে দেয়ার উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা এবং জুনায়েদ বাবুনগরীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা করার সিদ্ধান্ত গৃহিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net