1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইসলামপুর-নাপিতখালী সড়ক সংস্কারের দাবিতে বিশাল মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস

ইসলামপুর-নাপিতখালী সড়ক সংস্কারের দাবিতে বিশাল মানববন্ধন

সেলিম উদ্দীন, ঈদগাঁও।
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ২৮৯ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার শিল্প এলাকা ইসলামপুর-নাপিতখালী সড়ক সংস্কারের দাবিতে ২০ আগষ্ট বাদে জুমা ইসলামপুর বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে ইসলামপুর সমাজ কল্যান ছাত্র সংগঠন।

স্থানীয় মিল মালিক,ব্যবসায়ী, রাজনৈতিক নেতাসহ সর্বপেশার লোকজন এই মানববন্ধনে অংশ নেন।

ইসলামপুর বাজার থেকে নাপিতখালী বটতল পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়কের বেহাল দশা। দীর্ঘ ২ বছর যাবৎ এই সড়কটি অবহেলিত। নির্বাচিত জনপ্রতিনিধিরা উন্নয়নের কথা বললেও বাস্তবে তা কার্যকরী না হওয়ায় এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন।

সড়কটি সংস্কারের অভাবে শিল্প নগরীর প্রায় অর্ধ শতাধিক মিলের লবন বিক্রি করতে খুবই অসুবিধার সম্মুখিন হন তারা।
এছাড়া স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে অবর্ণনীয় কষ্টের সম্মুখীন হন বলেও তারা জানান।

ইতোমধ্যে এলাকার মানুষ নিজেরা উদ্যোগ নিয়ে ইট-বালি দিয়ে যৎসামান্য সংস্কার করলেও তা চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।

মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউনিয়নের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসাইন, ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনর রশিদ, ইসলামপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি জাবেদ আল মামুন,মিল মালিক আবু সাদাত মু. সায়েম, রফিকুল ইসলাম, ছাত্রদল নেতা নুরুল হুদা ও এড. সাজ্জাদ প্রমুখ।

মানববন্ধন থেকে স্থানীয়রা বলেন, দীর্ঘদিন অবহেলিত এ সড়কটি উন্নয়নের কথা স্থানীয় সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানসহ সব জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার জানানো হয়।

উত্তরে তারা বলেছেন কাজটি হয়ে যাবে। কিন্ত বাস্তবে তা কার্যকরী হয় না। এই সড়কটি সংস্কারের জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net