1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে যুবলীগের শোক দিবসের আলোচনা সভা সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল  ঈদগাঁওয়ে মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার মানিকছড়িতে পাহাড়কাটার মহাউৎসব: প্রসাশনের অভিযান

ঈদগাঁওতে যুবলীগের শোক দিবসের আলোচনা সভা সম্পন্ন

ঈদগাঁও,কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৩২৫ বার

১৯৭৫ সালের ১৫ই আগস্ট খুনিদের হাতে নৃশংস ভাবে হত্যার শিকার জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের অপরাপর নিহত শহীদের স্বরণে শোক দিবস ও আলোচনা সভা করেছে ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়ন যুবলীগ।

১৯ আগস্ট বিকালে পাবলিক লাইব্রেরী মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দিন পুতু।

সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো ও ঈদগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদ উদ্দিন রাশেদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃকর্ণেল (অব) ফোরকান আহমেদ, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল, সদর উপজেলা আওয়ামিলীগের সভাপতি মোঃ আবু তালেব, জেলা যুবলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হুমায়ন কবির চৌধুরী হিমু প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, মির্জা ওবায়েদ রুমেল, আঃ লীগ নেতা তারেক আজিজ,ইমরুল হাসান রাশেদ চেয়ারম্যান, যুবনেতা জামিল উদ্দীন শামসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্র লীগের জেলা, উপজেলা, ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী বক্তব্য রাখেন।

এ সময় জালালাবাদ যুবলীগের সভাপতি হাসান তারেক, সম্পাদক সাহেদ কামাল, ঈদগাঁও যুবলীগের সভাপতি এনাম রনি, ইসলামাবাদ যুবলীগের সভাপতি নাছির উদ্দীন জয়, সম্পাদক দিদারুল ইসলাম মেম্বার, পোকখালী যুবলীগের সভাপতি আমজাদ হোসেন, ইসলামপুর যুবলীগের সভাপতি ওসমান আলী মোর্শেদ, সম্পাদক আবছার কামাল শাহিন, পিএমখালী যুবলীগের সভাপতি এমরান, সম্পাদক হাফিজুর রহমান লাভলুসহ সদর উপজেলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে দিনব্যাপী কর্মসূচির আলোকে বিকেলে খতমে কুরআন ও দেশ ও জাতীর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। রাতে আগত অতিথি এবং দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সম্মার্থে গনভোজের আয়োজন করা হয়।

বক্তারা বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে স্বাধীনতা বিরোধী চক্র লাল সবুজের বাংলাদেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল। তাছাড়া ইতিহাস বিকৃত করে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম নিশানা মুছে পেলার চেষ্টা করেছিল বিএনপি জামাত। তা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কঠোর হস্তে দমন করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net