1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে হাঁতুড়ে ডাক্তারের অপচিকিৎসায় মারা গেছে গরু - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

ঈদগাঁওতে হাঁতুড়ে ডাক্তারের অপচিকিৎসায় মারা গেছে গরু

সেলিম উদ্দীন, ঈদগাঁও।
  • আপডেট টাইম : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ২৯০ বার

কক্সবাজারের ঈদগাঁওতে হাঁতুড়ে পশু চিকিৎসকের অপচিকিৎসায় মারা গেছে লাখ টাকার গরু।

বুধবার (২৫ আগষ্ট) বিকালে ঈদগাঁও ইউনিয়নের মেহেরঘোনা গ্রামে গৃহপালিত গরুটি মারা যায়। অভিযুক্ত পশু চিকিৎসকের নাম নান্টু বিশ্বাস। প্রাতিষ্ঠানিক কোন শিক্ষা না থাকলেও তিনি দীর্ঘদিন ধরে পশু চিকিৎসক হিসাবে ঈদগাঁও উপজেলার আনাচে-কানাচে বিচরন করছেন।

ক্ষতিগ্রস্ত পশু মালিক জাহাঙ্গীর আলম জানান, তাঁর গৃহপালিত গরুকে কৃমিনাশক ঔষধ খাওয়ানোর সময় হলে পশু চিকিৎসক নান্টু বিশ্বাসের কাছে যান। নান্টু তাকে ৪ টি “ট্রাইসল” ট্যাবলেট দিয়ে গরুকে খাওয়াতে বলেন।

বাড়ীতে এসে দুইটি ট্যাবলেট খাওয়ানোর আধা ঘন্টার মধ্যেই ছটফট করতে করতে গরুটি মারা যায়।

এরপর পশু চিকিৎসক নান্টুকে ফোন করলে কোন সদুত্তর না দিয়ে অসামঞ্জস্যপূর্ণ বিভিন্ন কথাবার্তা বলেন।
আনুমানিক লাখ টাকা মূল্যের গরুটির মৃত্যুর জন্য চিকিৎসককে দায়ী করেছেন তিনি।

এলাকাবাসী জানান, ডাক্তার নান্টু বিশ্বাসের ভুল চিকিৎসায় এর আগেও অনেক গবাদি পশুর মৃত্যু হয়েছে।

তবে এ ব্যাপারে জানতে চাইলে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর পর কুড়া-ভূসি খাওয়ানোর ফলেই গরুর মৃত্যু হয়েছে বলে দাবী করেন নান্টু বিশ্বাস।

পশু চিকিৎসার ব্যাপারে প্রাতিষ্ঠানিক কোন ডিগ্রি বা সার্টিফিকেট আছে কিনা জানতে চাইলে তিনি যুব উন্নয়ন কেন্দ্র থেকে গবাদি পশু পালনে প্রশিক্ষন নিয়েছেন ও ৩৫ বছর ধরে ‘ডাক্তারী’ করছেন বলে দাবী করেন।

কিন্তু ৩৫ বছর আগে যুব উন্নয়ন কেন্দ্র ছিল কিনা, এমন প্রশ্ন করলে মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net