1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কাতারের রাজধানী দোহায় কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি

কাতারের রাজধানী দোহায় কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

কাতার প্রতিনিধিঃ মোঃ আরাফাত হোসাইন
  • আপডেট টাইম : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৪২৯ বার

আজ কাতারের রাজধানী দোহায় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সোলতান বিন সাদ আল মুরাইখি এর সাথে কাতার বাংলাদেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগসহ দ্বি-পাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব মো: শাহরিয়ার আলম, এম.পি এর এক বৈঠক অনুষ্ঠিত হয়।

​বৈঠকের শুরুতে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কাতারের উন্নয়নে বাংলাদেশী কর্মীদের ভূঁয়সী প্রশংসা করেন এবং কাতার হতে এল.এন.জি আমদানির জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জবাবে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৪লক্ষ বাংলাদেশীর কাতারে অভিবাসনের কথা উল্লেখ করেন। তিনি করোনা মোকাবেলায় কাতার সরকারের সফলতাসহ সাম্প্রতিক সময়ে শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও অধিকারের সুরক্ষায় কাতার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপেরও প্রশংসা করেন। বাংলাদেশ থেকে দক্ষ কর্মীসহ নানা পর্যায়ের কর্মী নিয়োগের বিষয়েও আলোচনা হয়।

​বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনাকালীন সময়েও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং জিডিপির প্রবৃদ্ধির উপর আলোকপাত পূর্বক বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে প্রদত্ত সুবিধাদির কথা উল্লেখ করে দু,দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করেন। এই প্রসংগে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু,দেশের চ্যাম্বার্স অব কমার্স এবং অন্যান্য পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির উপর জোর দেন। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ বিষয়ে ওয়েবিনার আয়োজনের প্রস্তাব করলে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইতিবাচক সাড়া দেন।

​বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে কাতারের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ ও কাতারের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আগামী সেপ্টেম্বরে দোহায় দু,দেশের মধ্যে ফরেন অফিস কন্সালটেশনে দ্বি-পাক্ষিক বিষয়াদি নিয়ে আলোচনার আশাবাদ ব্যক্ত করেন এবং দু,দেশেরে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন। কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীও সেপ্টেম্বর, ২০২১ এ ফরেন অফিস কন্সালটেশন অনুষ্ঠিত হওয়ার কথা বলেন এবং দু,দেশের জন্য সুবিধাজনক সময়ে উচ্চ পর্যায়ে সফর বিনিময়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

​বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছাড়াও রাষ্ট্রদূত জনাব জসীম উদ্দিন এনডিসি, এবং মহাপরিচালক (ওয়েস্ট এশিয়া) জনাব এফএম বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন। কাতারের পক্ষে অন্যান্যের মধ্যে এশিয়া বিভাগের পরিচালক রাষ্ট্রদূত খালিদ ইবরাহিম আল হামার উপস্থিত ছিলেন।

সূত্র:বাংলাদেশ দূতাবাস

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net