1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় উৎসাহের মধ্য দিয়ে গণটিকা প্রদান - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ

গাইবান্ধায় উৎসাহের মধ্য দিয়ে গণটিকা প্রদান

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৩২৭ বার

গাইবান্ধায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ শনিবার সকাল ৯টা থেকে করোনার গণটিকা প্রদান শুরু হয়েছে। জেলার মোট ৯৩টি টিকা কেন্দ্রে করোনার টিকা দেওয়া হয়। বিকেল ৩টায় টিকা প্রদান কাজ শেষ হয়।

শনিবার (০৭ অগাস্ট) বিকেলে গাইবান্ধার সিভিল সার্জন আ.ক.ম. আখতারুজ্জামান বলেন, জেলায় ৫৫৮ জন স্বাস্থ্যকর্মী টিকা প্রদান করেন। তাদের সহযোগিতা করেন স্বেচ্ছাসেবি সংগঠনের সদস্যরা। জেলায় ৫ হাজার ২০০টি সিনোফার্ম কোম্পানির টিকা প্রদান করা হয়েছে। শান্তিপুর্ণ পরিবেশে টিকা প্রদান কাজ সম্পন্ন হয়।

শনিবার সকালে গাইবান্ধা পৌরসভার আবদুল হাই আকবর আলী খান উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, করোনার টিকা নেওয়ার জন্য মানুষের ভীড়। তারা প্রচন্ড রোদের মধ্যে সারিবদ্ধভাবে টিকার জন্য অপেক্ষা করছেন। এরমধ্যে নারীর সংখ্যাই বেশি। মাঠে দেখা গেল, সারিবদ্ধ লাইন ও বিদ্যালয়ের শ্রেণিকক্ষে স্বেচ্ছাসেবি সংগঠনের কর্মীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। কেউ খাতায় টিকা নেওয়ার জন্য নাম নিবন্ধন করছেন, কেউ টিকা দিচ্ছেন। কিভাবে নিবন্ধন করছেন, জানতে চাইলে রায়হান চৌধুরী নামে এই কেন্দ্রের এক কর্মী জানান, দ্রুত কাজ সম্পন্ন করার জন্য তারা প্রথমে খাতায় টিকা গ্রহনকারিদের নাম নিবন্ধন করছেন। পরে তা ট্যাবে তুলবেন। নিবন্ধন করতে সময় লাগছে তিন-চার মিনিট।

এই কেন্দ্রে সকাল সাড়ে নয়টায় এই কেন্দ্রে টিকাদান শুরু হয়। শেষ হয় দুপুর দুইটায়। এখানে সিনোফার্ম কোম্পানির ২০০টি টিকা প্রদান করা হয়। জাতীয় পরিচয়পত্র দেখেই সবার টিকা দেওয়া হচ্ছে। জেলায় ৫৫৮ জন স্বাস্থ্যকর্মী টিকা প্রদান করেন। তাদের সহযোগিতা করেন জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবি সংগঠনের (বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী) কর্মীরা। তারা টিকা নেওয়ার নিবন্ধন ও টিকা প্রদানের কাজে সহায়তা করেন। এই টিকা কেন্দ্রে আসা মানুষের ভীড় ছিল। তবে উপচেপড়া ভীড় ছিল না।

যারা টিকা নিতে এসেছেন তাদের বয়স ৫০ থেকে ৬০ বছর হবে। কিন্তু এই কেন্দ্রে যারা টিকা নিতে আসেন, তাদের বেশিরভাগ মানুষের মুখে মাস্ক ছিল না। কেন্দ্রে প্রচার প্রচারণার জন্য দেখা যায়নি তেমন ব্যবস্থা। সকাল ১১টার দিকে এই কেন্দ্রে পরিদর্শনে আসেন গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমান। মেয়র জানান, টিকা কেন্দ্রে বসার ব্যবস্থা ও টিকা নেওয়ার পর বিশ্রামের জন্য বেঞ্চ রাখা হয়েছে। কেউ হঠাৎ অসুস্থ হলে জেলা সিভিল সার্জন কার্যালয়ে যোগাযোগের জন্য একটি ফোন নম্বর দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net