1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে ছাই, প্রায় ১ কোটি টাকার ক্ষতি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী চৌদ্দগ্রামে গণভোটের পূর্ণাঙ্গ ফলাফল গ্রহণ করলেন এনসিপি’র অ্যাম্বাসেডর সুফিয়ান রায়হান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয়

চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে ছাই, প্রায় ১ কোটি টাকার ক্ষতি

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৩৩০ বার

কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগর বাজারে রোববার (১ আগস্ট) গভীর রাতে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকান্ডে একই মাকের্টের চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ব্যবসায়ী লিটনের মুদি দোকান, শফিকের কাপড় দোকান, মহি উদ্দিন ও মাঈন উদ্দিনের কসমেটিকস্ দোকান পুড়ে যায়। এতে দোকানে থাকা মালামাল ও ডেকোরেশন-আসবাবপত্র পুড়ে গিয়ে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার দুপুরে তথ্যটি নিশ্চিত করে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ ইয়াছিন প্রধানিয়া বলেন, ‘প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে পুরো বাজারটিকে অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে’।

অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ মুদি ব্যবসায়ী মো: লিটন জানান, রোববার গভীর রাতে দোকানে আগুন লাগার সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। গিয়ে দেখেন আগুনে তার দোকানসহ চারটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকান্ডে তার মুদি দোকানের প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে যায়। রুটি-রোজগারের একমাত্র প্রতিষ্ঠানটি হারিয়ে তিনি এখন শোকে কাতর।

এবিষয়ে কাশিনগর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো: মোশারেফ হোসেন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে খবর দেই। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুনে নিয়ন্ত্রণে আনে। এতে বাজারের অন্য দোকানগুলো রক্ষা পায়। পুড়ে যাওয়া চারটি দোকানের প্রায় ৯০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে তিনি জানান। এসময় তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদেরকে সরকারিভাবে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net