1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ছেলে জন্ম দিয়ে করোনা উপসর্গ নিয়ে মায়ের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী চৌদ্দগ্রামে গণভোটের পূর্ণাঙ্গ ফলাফল গ্রহণ করলেন এনসিপি’র অ্যাম্বাসেডর সুফিয়ান রায়হান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয়

ছেলে জন্ম দিয়ে করোনা উপসর্গ নিয়ে মায়ের মৃত্যু

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ২৬৭ বার

চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার মোহাম্মপুর এলাকায় করোনায় উপসর্গ নিয়ে ১২ দিন পর হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় গত ৩ আগস্ট ভোরে মারা গেলেন ২ সন্তানের জননী হোমিও
চিকিৎসক সায়মা আফরিন (২৮)। গত ২৫ জুলাই চিকিৎসকগণ সায়মার অবস্থার
অবনতি দেখে তার গর্ভের সন্তান অপারেশন করে নিয়ে নেয়। ছেলে জন্ম দিয়ে করোনা
উপসর্গ নিয়ে মারা গেলেন মা।

জানা যায়, সায়মা গত ২২ জুলাই অন্তঃসত্ত্বা অবস্থায় কাশি নিয়ে প্রথমে পটিয়া
জেনারেল হাসপাতাল, ২৪ জুলাই ইউএসটিসি’র ইউএইচডি’তে ভর্তি করার পর তার
অবস্থার অবনতি হলে পূনরায় সন্তান প্রসবের জন্য নগরীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি
করা হয়। সেখানে তার শারীরিকভাবে করোনা উপসর্গ পরিলক্ষিত হলে চিকিৎসকগণ
অপারেশনের মাধ্যমে গত ২৫ জুলাই গর্ভপাত করেন। সন্তান জন্ম দেয়ার ৯ দিন পর
হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে গতকাল ৩ আগস্ট ভোরে মৃত্যুর কোলে ঢলে
পড়ে।

২০১৭ সালের ৩০ জুন মোহাম্মদপুর গ্রামের যুবলীগ মো.আবদুল গফ্ফার সুমনের
সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সায়মা আফরিন। প্রথম সন্তান ইসমা গফ্ফারের বয়স
সাড়ে ৩ বছর পর তাদের দ্বিতীয় সন্তান আসার সময় করোনা উপসর্গ নিয়ে প্রাণ
হারায় সায়মা। তাদের ছেলে সন্তান হবে এ নিয়ে ঘরটি ছিল স্বভাবতই আনন্দের। এর
মধ্যে মৃত্যুর কালো মেঘ মলিন করে দিয়েছে পরিবারটির উৎসব। গর্ভের সন্তান নিয়ে
করোনা উপসর্গ নিয়ে সন্তানসহ মারা যাচ্ছিল সায়মা। পরিবারের সদস্যদের অনুমতি
নিয়ে গর্ভের সন্তানকে বাঁচাতে পারলেও বাঁচলো না সায়মা।

অন্তঃসত্ত্বাদের টিকা দেয়ার সিদ্ধান্ত না থাকায় টিকা নিতে পারেনি সায়মাসহ শত
শত অন্তঃসত্ত্বা মহিলা। করোনা সুরক্ষায় অন্তঃসত্ত্বা নারীদের অগ্রাধিকার ভিত্তিতে
টিকা দেওয়ার বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চেয়ে হাইকোর্টে গত ৩১ জুলাই রিট
করেছেন কয়েকজন হাইকোর্টের ৪জন আইনজীবী। গত
২ আগস্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি ইনায়েতুর রহিমের একক বেঞ্চে ভাচুর্য়ালে শুনানীর মাধ্যমে
অন্তঃসত্ত্বা নারীদের টিকা দেয়া যাবে কিনা জানানোর আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net