1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জাতীয় মৎস্য পদক পেলেন এমপি ফজলে করিম চৌধুরী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হলে বড় প্রকল্প ঈদগাঁওয়ে ফায়ার স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ঊর্ধ্বতন দল আনোয়ারা ঐক্যবদ্ধ প্রেসক্লাব নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা, আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসক্লাবের কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি  মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী র‍্যাব-৪ এর অভিযানে অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্রসহ, তিন সন্ত্রাসী গ্রেফতার মরহুম হাফেজ আলাউদ্দিন সাহেবের রুহের মাগফিরাত কামনায় উপহার সামগ্রী বিতরণ

জাতীয় মৎস্য পদক পেলেন এমপি ফজলে করিম চৌধুরী

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৩২১ বার

চতুর্থ বারের মতো জাতীয় এবং প্রথমবারের মতো মৎস্যখাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় মৎস্য পদক-২০২১ পদক পেলেন রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী। ২৯ আগস্ট রবিবার রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই পদক গ্রহণ করে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি (ভার্চুয়াল) ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রী ড. মোঃ আবদুর রাজ্জাক, বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি।
উল্লেখ্য, ফজলে করিম চৌধুরী এমপি ইতোপূর্বে ২০১৩ সালে ‘পরিবেশ পদক’, ২০১৭ সালে ‘বঙ্গবন্ধু কৃষি পদক’ ও ২০১৮ সালে ‘বৃক্ষ রোপনে জাতীয় পুরস্কার’ সহ সর্বমোট ৩ টি জাতীয় পুরস্কার লাভ করেন। সর্বশেষ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদায় মৎস্য সংরক্ষণে বিশেষ অবদানের জন্য ৪র্থ বারের মতো এই জাতীয় পুরস্কারটি অর্জন করলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net