1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে এমপি মেরীর অর্থায়নে ত্রাণ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

তিতাসে এমপি মেরীর অর্থায়নে ত্রাণ বিতরণ

মোঃ জুয়েল রানা, তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ২৭৭ বার

মহামারী করোনার সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে গিয়ে কর্মহীন হয়ে পড়া দরিদ্রদের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে। আজ রোববার বেলা ১২টায় কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনের সাংসদ সেলিমা আহমাদ মেরীর অর্থায়নে তিতাস উপজেলাস্থ ফুলচাঁন ভবন রাজনৈতিক কার্যালয় হতে শতাধিক দরিদ্রদের মাঝে এই ত্রান বিতরণ করা হয়। এতে রয়েছে ১০কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি লবণ ও ১ লিটার সয়াবিন তৈল।

এসময় এমপি সেলিমা আহমাদ মেরী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ত্রান বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। ত্রান বিতরণ কালে স্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সি মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য নাছির উদ্দিন, শেখ ফরিদ প্রধান, বন ও পরিবেশ সম্পাদক মামুনুর রশিদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ, জিয়ারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজমল সরকার, বলরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, মজিদপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কুমিল্লা উত্তর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শের-ই আলম, ছাত্রলীগের সভাপতি কারুল হাসান তুষার ও কায়রুল খন্দকার রুবেল প্রমূখ।

ত্রান বিতরণ শেষে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিতাস উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সি মুজিবুর রহমান বলেন, এমপি সেলিমা আহমাদ মেরীর পরামর্শ ক্রমে তিতাসে জাতীয় শোক দিবস উদযাপন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net