1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নামাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মুসল্লির মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক

নামাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মুসল্লির মৃত্যু

আবদুল করিম:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৮৮ বার

মাগরিবের নামাজ আদায় শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় মোহাম্মদ আবদুল্লাহ (৬০) নামে লোহাগাড়ায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের গোলাম নবী হাজির পাড়া জামে মসজিদ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। তিনি একই ওয়ার্ডের কিল্লার আন্দর এলাকার সাবের হোসেনের পুত্র ও ৪ সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজ আদায় শেষে মহাসড়কের পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন মোহাম্মদ আবদুল্লাহ। এ সময় কক্সবাজারমুখী দুটি মালবাহী ট্রাক্টর একে অপরকে ওভারটেক করতে গিয়ে বিপরীতমুখী একটি মোটরসাইকেল সামনে পড়ে যায়। মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে মোহাম্মদ আবদুল্লাহকে ধাক্কা দিয়ে পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়। আশপাশের লোকজন এগিয়ে এসে আবদুল্লাহকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী হ্ইাওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রব জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net