1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত। - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক

মাগুরার শ্রীপুরে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত।

মোঃসাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩০১ বার

মাগুরার শ্রীপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শ্রীপুর উপজেলা কমান্ডের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে ১৫ আগস্ট রবিবার বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা উল জিন্নাহ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ,সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডু।
বীর মুক্তিযোদ্ধা শিকদার মুন্জুর আলম ও মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের শ্রীপুর উপজেলা শাখার আহবায়ক আবু আনসার নাজাত আশা’র সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস,বীর মুক্তিযোদ্ধা চৌধুরী জহুরুল হক, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টু বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, ওসমান গনি দুলাল, আবু বক্কার সিদ্দিকীসহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম কারী মোঃ লিয়াকত আলী পরিচালনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net