1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ডিউটিরত অবস্থায় হার্ট অ্যাটাকে পুলিশ সদস্যের মুত্যু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল 

মাগুরায় ডিউটিরত অবস্থায় হার্ট অ্যাটাকে পুলিশ সদস্যের মুত্যু

মােঃ সাইফুল্লাহ :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৩১৪ বার

মাগুরার শ্রীপুর থানায় কর্মরত ডি এস বি’র কনস্টেবল রবিউল ইসলাম (৪১) নামে এক পুলিশ সদস্যে হাসপাতালে ডিউটিরত অবস্থায় হার্ট অ্যাটাকে মৃত্যু বরন করেছেন । তিনি ২৪ আগষ্ট মঙ্গলবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় করোনা টিকা গ্রহণকারীদের দেখাশোনার দায়িত্ব পালন করছিলেন। তার গ্রামেরবাড়ি ঝিনাইদহ জেলার সদর উপজেলার বিষয়খালী গ্রামে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ২৪ আগষ্ট মঙ্গলবার সকাল ১০টার দিকে রবিউল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আউটডোর থেকে একটি টিকিট নিয়ে ডাক্তার দেখানোর জন্য সিদ্ধান্ত নেন। কিন্তু তার আগে তিনি কমপ্লেক্স এর ৩য় তলায় করোনার টিকা গ্রহণকারীদের দেখার জন্য সেখানে যান। সেখানে টিকা গ্রহণকারীদের বিশ্রাম নেওয়ার জন্য বেঞ্চে বসেন। বসার পর পরই তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে পড়ে যান। সাথে সাথে তাকে পাশেই করোনা ইউনিটের বেডে নেওয়া হয় এবং ডাক্তারকে সংবাদ জানানো হয়।এই সংবাদ জানার পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রঈসউজ্জামান ও ডিউটিরত ডাক্তার এসে তাকে মৃত অবস্থায় পান।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায় জানান,সকাল থেকেই পুলিশ সদস্য রবিউল ইসলাম স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ হার্ট অ্যাটাকে তিনি মারা যান।তার লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার বিষয়খালী গ্রামে পাঠানো হয়েছে।
তাঁর মৃত্যুতে পুলিশ সদস্যদের মাঝে ও তাঁর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net