1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে মোটরসাইকেলে কৌশলে ছাগল চোর করতে গিয়ে ২ভাই আটক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

লালমনিরহাটে মোটরসাইকেলে কৌশলে ছাগল চোর করতে গিয়ে ২ভাই আটক

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট
  • আপডেট টাইম : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ৩৪০ বার

মোটর সাইকেলে ঘুরে ছাগল চুরি করা ২ ভাইকে আটক করেছে লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশ। আটককৃতরা হলোঃ কালীগঞ্জ উপজেলার কাকিনা চাপারতল গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে মোশারফ হোসেন পবন(৪০) ও মীর ইকবাল হোসেন স্বপন(৩২)।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
তিনি জানান,পার্লসার মোটর সাইকেল যোগে শুক্রবার ২০ আগস্ট বিকেলে লালমনিরহাটের বুড়িমারী মহাসড়ক হয়ে কালীগঞ্জ ফিরছিলেন মোশারফ হোসেন পবন ও তার ভাই মীর ইকবাল হোসেন স্বপন। আদিতমারী উপজেলার স্বর্নামতি সেতুর পুর্ব পাড়ে স্থানীয় জামিনুর রহমানের ছাগলগুলোকে ঘাস খাওয়াচ্ছিলেন। এ সময় হঠাৎ মোটর সাইকেলে তারা ২ ভাই দাড়িয়ে একটি ছাগল তুলে নিয়ে মোটর সাইকেল নিয়ে চম্পট হয়। পরে ছাগল মালিকের চিৎকারে সেতুর পশ্চিম পাড়ের লোকজন আটকানোর চেষ্টা করে ব্যর্থ হন।

পরে সেতুপাড়ের লোকজন তার পিছনে মোটর সাইকেলে ধাওয়া করে হাকিমের তেল পাম্প এলাকায় গিয়ে ছাগলসহ ২ চোরকে আটক করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাগল ও মোটর সাইকেলসহ চোর মোশারফ হোসেন পবন ও তার ভাই মীর ইকবাল হোসেন স্বপনকে আটক করেন। উদ্ধারকৃত ছাগলটির আনুমানিক মুল্য ৩ হাজার টাকা। এ ঘটনায় রাতে ছাগল মালিক জামিনুর রহমান বাদি হয়ে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করলে সেই মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। এরা মোটর সাইকেল যোগে কৌশলে ছাগল চুরি করে বিক্রি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলেও জানান ওসি সাইফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net