ঢাকা   ১২:৩৫:৫৯ পিএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাপের বিষ গবেষণা ও দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নেপালে অভিনেতা সোহেল খান মারা গেছেন আনিস আলমগীরের ‘অপ-সাংবাদিকতা’ তুলে ধরলেন সাইফুর সাগর! আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের আলোচনা মাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার পাওনা টাকা ফেরত চাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও হুমকি

শ্রীনগরে অটোরিকশা চাপায় ৬বছরের শিশু নিহত

আব্দুর রকিব,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৩৭৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মুন্সীগঞ্জের শ্রীনগরে ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় সোহানা আক্তার ছোঁয়া (৬) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় অপর আরেক শিশু মুনিয়া আক্তার (৪) গুরুতর আহত হয়। গতকাল বৃহস্পতিবার
দুপুর দেড়টার দিকে উপজেলার দেউলভোগ এলাকায় এই সড়কে দুর্ঘটনা ঘটে। ঘাতক অটোরিকশাটিকে স্থানীয়রা আটক করে। তবে চালক পালিয়ে গেছে। নিহত সোহানা দেউলভোগ গ্রামের হুমায়ুন কবীরের মেয়ে।

নিহতের বাবা জানান, দেউলভোগ বাজার সংলগ্ন মোড়ে তার দোকানে আসে মেয়ে সোহানা ও তার বান্ধবী মুনিয়া। দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে একটি অটোরিকশা এসে দুইজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারাযায় শিশু সোহানা। অপর শিশু মুনিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।

শ্রীনগর থানার ওসি হেদায়েতুল ইসলাম ভূঞ জানান, অটোরিকশার চাপায় নিহত শিশুর পরিবারের লোকজন থানা কোনো অভিযোগ করতে রাজি নন। তাই এ ব্যাপারে পুলিশ কোনো পদক্ষেন নিতে পারছে না। নিহতের পরিবারের লোকজন শিশুর মরদেহ নিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি