ঢাকা   ০১:২৩:৫৮ পিএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাপের বিষ গবেষণা ও দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নেপালে অভিনেতা সোহেল খান মারা গেছেন আনিস আলমগীরের ‘অপ-সাংবাদিকতা’ তুলে ধরলেন সাইফুর সাগর! আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের আলোচনা মাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালন

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৪০২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মুন্সীগঞ্জের শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী নান আয়োজনে মধ্য দিয়ে পালন করেছে উপজেলা প্রশাসন।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, দোয়া মাহফিল ও বৃক্ষ রোপণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ । পরে বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জিঠু মোরল, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম,উপজেলা সহকারী কমিশনার ভূমি কেয়া দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা শান্তনা রানি, শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেদায়েতুল ইসলাম ভূঞা, সমাজ সেবা কর্মকর্তা মাফুজা পারভিন চৌধুরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি