1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইতিহাস বলছে বঙ্গবন্ধু বেঁচে আছে বেঁচে থাকবে- বলেন মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

ইতিহাস বলছে বঙ্গবন্ধু বেঁচে আছে বেঁচে থাকবে- বলেন মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ২৭৮ বার

প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় রাউজান উপজেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব বলেছেন, ইতিহাস বড় নির্মম।ইতিহাস কাউকে ক্ষমা করে না।যারা বাংলাদেশকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল তারা আজ ক্রমান্বয়ে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে।ইতিহাস বলছে বঙ্গবন্ধু বেঁচে আছে বেঁচে থাকবেন।বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে,এগিয়ে যাবে কোন ষড়যন্ত্রই তাকে দমিয়া রাখতে পারবে না। মঙ্গলবার সকাল ১১ টায় প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি শফিউল আলম।

প্রেসক্লাব সাধারন সম্পাদক গাজী জয়নাল আবেদীনের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।এতে আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, মাওলানা এম বেলাল উদ্দিন,প্রদীপ শীল,সাবেক সাধারণ সম্পাদক এস এম ইউছুফ উদ্দিন,সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর নেওয়াজ,সহ সভাপতি সাহেদুর রহমান মোরশেদ,নেজাম উদ্দিন রানা,সহ সাধারণ সম্পাদক এম রমজান আলী,সাংগঠনিক সম্পাদক কামাল হাবিবী,অর্থ সম্পাদক হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক আমির হামজা,সাংবাদিক শাহাদাত হোসেন সাজ্জাদ,আ.লীগ নেতা মাদল বড়ুয়া,পরিবেশ নেতা নুরুল আবছার, যুবলীগ নেতা আবু ছালেক,ছাত্রলীগ নেতা মুহাম্মদ নাছির প্রমুখ।পরে বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা এম বেলাল উদ্দিন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net