1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও-ইসলামপুরের রহিম ইয়াবাসহ গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষের্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চট্টগ্রাম দোহাজারীতে বিষাক্ত উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা সহ মালামাল জব্দ ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভার ৫টি সিলিং ফ্যান প্রদান মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত ‘আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে’ নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

ঈদগাঁও-ইসলামপুরের রহিম ইয়াবাসহ গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৫১৩ বার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি)মুহাম্মদ আলমগীর হোসেন এর দিক নিদের্শনায় ঘুমধুম তদন্ত কেন্দ্রের (ওসি) দেলোয়ার হোসেন’র নেতৃত্বে এসআই আল আমিন সঙ্গীয় এ এসআই অলি উল্লাহ, খালেদ মোশারফসহ তদন্ত কেন্দ্র পুলিশের বিশেষ টিম শুক্রবার সকাল দিকে ঘুমধুম বাংলাদেশ-মায়ানমার মৈত্রী সড়কের বেতবুনিয়া প্রবেশ মুখে নুরুল আলমের গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর সন্দেহজনক একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশী শুরু করে।

এসময় কার গাড়ীর স্পেয়ার চাকার ভিতর অভিনব কায়দায় লুকায়িত ৮৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ আব্দু রহিম নামের একজন ( ৫৭)কে গ্রেফতার করে।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য ২ কোটি ৬৮ লাখ টাকা।এসময় ইয়াবা বহন কাজে ব্যবহৃত চট্ট-মেট্রো-গ-১২-৪৭৬১ নাম্বারের প্রাইভেট কারও জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আব্দু রহিম( ৫৭) কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সৈয়দ আহমদের ছেলে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net