1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে মিনিবাস-অটোরিকশা সংঘর্ষ: নিহত-২ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ

কক্সবাজারে মিনিবাস-অটোরিকশা সংঘর্ষ: নিহত-২

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৪০১ বার

চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের পূর্ব খরুলিয়া ডেইঙ্গাপাড়া এলাকায় মিনিবাস ও ব্যাটরি চালিত অটোরিকশার (টমটম) সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন।

এসময় অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী আহত হয়েছেন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৫ আগষ্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের পূর্ব খরুলিয়া ডেইঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হচ্ছেন- রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের মালাপাড়া এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে কামাল হোসেন(২০) এবং একই এলাকার আব্দুল আজিজের ছেলে রমজান আলী(২০)।

উক্ত দুর্ঘনায় আহত হয়েছেন আরও তিনজন, তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।

রামু তুলাবাগান ক্রসিং হাইওয়ে থানার এস আই মোহাম্মদ মোহসিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চকরিয়া সার্ভিস নামের একটি মিনিবাস কক্সবাজারের দিকে যাচ্ছিলো এসময় বিপরিত দিক থেকে আসা টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহত হয় আরও তিনজন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net