1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে ৪০ শতক জমির ধানের চারা নষ্টের অভিযোগ! - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ

খুটাখালীতে ৪০ শতক জমির ধানের চারা নষ্টের অভিযোগ!

সেলিম উদ্দীন, ঈদগাঁও।
  • আপডেট টাইম : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৩৫৭ বার

জমির মালিকানা বিরোধের জের ধরে শত্রুতার বলি হয়েছে ৪০ শতক জমির রোপিত ধানের চারা। সবে মাত্র গজিয়ে উঠা ধানের চারাগুলোকে দিন দুপুরে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (২০ আগষ্ট) সকাল সাড়ে ৭টার সময় চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড চড়িবিল নামক গ্রামে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান, ইউপি মেম্বার ও কৃষি কর্মকর্তাকে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী গিয়াস উদ্দীন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার খুটাখালী চড়িবিল এলাকার আবদুল কাদের মাত্র ৪০ শতক জমি বিগত ১৯৯৫ সালে নুরুল আবছার গং থেকে প্রথমে বন্ধক নেয়। পরে ২০০৪ সালে রেজিস্ট্রার দলিলমুলে তাঁর স্ত্রী গোল চেহের বেগমের নামে ক্রয় করে শান্তিপুর্নভাবে ভোগদখলে ছিলেন। দীর্ঘ ৯ বছর বন্ধকীমুলে ও ১৭ বছর ক্রয় সুত্রে ভোগদখলরত থাকলেও সম্প্রতি সময়ে ঐ জমি জবর দখলের চেষ্টা করেন ওয়ারিশ দাবীদার আমিনুল হক রবিন।

ঐ জমির মালিকানা সংক্রান্ত বিরোধে গত ১৫ আগষ্ট গভীর রাতে এবং শুক্রবার সকালে আমিনুল হক রবিনের নেতৃত্বে আরো ২০/২৫ জন মিলে ৪০ শতক জমির রোপিত ধানের চারা সম্পুর্ন নষ্ট করে দেন।
এ ঘটনায় কৃষকের ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন আবদুল কাদেরের পুত্র গিয়াস উদ্দীন। তিনি প্রশাসনের নিকট সুষ্ঠু বিচারের দাবি জানান।

এ বিষয়ে ভুক্তভোগী গিয়াস উদ্দীন বলেন, ক্রয় সূত্রে ওই জমি প্রায় ১৭ বছর যাবৎ ভোগ দখল করে আসছি। রবিন নামের কতিপয় ব্যক্তি আমাদের জমি দানপত্রের নামে জাল দলিল তৈরি করে নিজের বলে দাবি করছেন।

অভিযুক্ত আমিনুল হক রবিন ধানের চারা উপড়ে ফেলার বিষয় স্বীকার করে বলেন,১৯৭৮ সালের দানপত্র মুলে ঐ জমির মালিক আমার বাবা। মালিকানা নিয়ে বিরোধ থাকায় এবার চাষাবাদ করতে গেলে তারা বৈঠকে বসার কথা বললে আমরা জমি থেকে সরে আসি। তবে বৈঠকে না বসে নানা টালবাহানা শুরু করায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে জমি ফিরিয়ে আনতে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

চকরিয়া থানার অফিসার ইনচার্য (ওসি) সাকের মু. জুবায়ের বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net