1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারাতে ৩ হাজার লিটার চোলাই মদ সহ আটক-১ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন উত্তর ফটিকছড়িতে একশো অসহায় পরিবারে শেখ শাহজাহান কর্তৃক খাদ্য সহায়তা  চট্টগ্রাম চন্দনাইশের হাসিমপুরে এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে বৌদ্ধ পরিবারের উপর হামলা দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষের্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চট্টগ্রাম দোহাজারীতে বিষাক্ত উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা সহ মালামাল জব্দ

গুইমারাতে ৩ হাজার লিটার চোলাই মদ সহ আটক-১

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৪৯১ বার

গুইমারাতে চোলাইমদসহ ১ জনকে আটক করা হয়েছে।
৩০ আগস্ট সোমবার রাত আনুমানিক ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে ৩ হাজার লিটার চোলাই মদ, মুলি ও মদ তৈরীর সরঞ্জামসহ মদের কারখানা থেকে চাইহলামং মারমা(৪০) নামের একজনকে আটক করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
জানা যায়, সোমবার রাতে কর্পোরাল ওমরের নেতত্বে ২৪ আর্টিলারী ব্রিগেড গুইমারা রিজিয়নের সি টাইপ টহল খাগড়াছড়ি’র গুইমারা উপজেলাধীন হাজাপাড়াস্থ সংগ্রাম দাশের বাড়ীতে অভিযান চালায়। এসময় ৪টি ঘরে তল্লাসী চালিয়ে ৩ হাজার লিটার চোলাই মদ, মদ তৈরীর চুলা ও কারখানা এবং প্রায় দুই’শ টি বড় বড় পাত্র, উদ্ধার করে।
এসময় ঘটনাস্থল থেকে চাইলামং মারমা(৪০)নামের একজনকে আটক করা হয়। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সংগ্রাম দাশ(৪৫)নামে এক মাদক চোরাকারবারী বাড়ি থেকে প্রায় ৫ কেজি গাঁজা নিয়ে পালিয়ে যায় বলে করছে প্রশাসন।

মঙ্গলবার সকালে জব্দকৃত চোলাই মদ, মদ তৈরীর সরঞ্জামাদি সহ আটকৃত চাইলামং মারমাকে গুইমারা থানায় হন্তান্তর করা হয়।গুইমারা থানার অফিসার ইনচাজ(ওসি) মোঃ মিজানুর রহমান মদসহ ১ জন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক আইনে মামলা রুজু করা হয়েছে যার নং ০৭/৩৪ তাং ৩১/০৮/২০২১ইং। আটককৃত আসমাীকে খাগড়াছড়ি আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net