1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশে ১২ হাজার পিচ ইয়াবা, এ্যাম্বুলেন্সসহ আটক-২ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষের্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চট্টগ্রাম দোহাজারীতে বিষাক্ত উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা সহ মালামাল জব্দ ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভার ৫টি সিলিং ফ্যান প্রদান মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত ‘আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে’ নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

চন্দনাইশে ১২ হাজার পিচ ইয়াবা, এ্যাম্বুলেন্সসহ আটক-২

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ এস.এম.জাকির।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৩৯৩ বার

চট্টগ্রাম চন্দনাইশ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রৌশনহাট ব্রীজ এলাকা থেকে
১২ হাজার পিচ ইয়াবা, এ্যাম্বুলেন্সসহ ২ জনকে আটক করে।

গতকাল ১২ আগস্ট বিকালে গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানা পুলিশ চট্টগ্রাম-
কক্সবাজার মহাসড়কে রৌশনহাট ব্রীজ এলাকায় চেক পোস্ট বসায়। এ সময় চট্টগ্রাম
অভিমুখী এ্যাম্বুলেন্স (ঢাকা মেট্টো-ছ-৭১-৩৬৭৭) থামিয়ে তল্লাশি চালায়।

তল্লাশিকালে এ্যাম্বুলেন্সে বিশেষ কায়দায় রাখা অবস্থায় ১২ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে
পুলিশ। এ্যাম্বুলেন্সে থাকা ঢাকার আশুলিয়ার জমশের আলীর ছেলে মুরসালিন (১৮)
সিরাজগঞ্জ সদরের মো. ইমান আলীর ছেলে মো. সাগর (২৪) কে আটক করে।

এ ব্যাপারে এসআই উপন বড়–য়া বাদী হয়ে চন্দনাইশ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের
করেন। এদিকে গত ১১ আগস্ট সকালে দোহাজারী জামিজুরী এলাকায় অভিযান চালিয়ে
থানা পুলিশ ১৫০ পিচ ইয়াবাসহ তৌহিদুল ইসলাম (৪০)’কে আটক করে। সে
জামিজুরী আনোয়ার হোসেনের ছেলে বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীদেরকে
আজ ১৩ আগস্ট আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ
নাসির উদ্দিন সরকার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net