1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ইউনিটি ফাউন্ডেশন’র ফ্রি অক্সিসেবা চালু, সর্বমহলে প্রশংসা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার

চৌদ্দগ্রামে ইউনিটি ফাউন্ডেশন’র ফ্রি অক্সিসেবা চালু, সর্বমহলে প্রশংসা

মুহা, ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ২৮০ বার

বাংলাদেশে বৈশ্বিক করোনা মাহামারির তৃতীয় ঢেউ চলছে। ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের লক্ষণও দেশের কোনো কোনো জায়গায় রোগিদের মধ্যে দেখা যাচ্ছে।

দেশে করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা ক্রমেই বেড়েই চলছে। করোনায় আক্রান্ত অধিকাংশ রোগীরই অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। প্রতিনিয়ত সরকারী-বেসরকারী হাসপাতালগুলোতে প্রচুর রোগি ভর্তি হচ্ছে। হাসাপাতালগুলোতে সিট ও অক্সিজেন সংকট প্রকট। তাই সরকারি হাসপাতালের পাশাপাশি চৌদ্দগ্রামের করোনা আক্রান্ত রোগিদের কথা বিবেচনায় ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রম চালু করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। তারই ধারাবাহিকতায় ​কুমিল্লা চৌদ্দগ্রামে করোনা ও শ্বাসকষ্ট জনিত রোগিদেরকে শুক্রবার (৩০ জুলাই) থেকে বিনামূল্যে অক্সিজেন সেবা দিচ্ছে চৌদ্দগ্রাম ইউনিটি ফাউন্ডেশন। প্রথম পর্যায়ে তারা পাঁচটি ও সিলিন্ডার ও দুইটি অক্সিমিটার নিয়ে সেবা চালু করেছে। সেবাগ্রহিতাদের চাহিদা বাড়লে প্রয়োজনে সিলিন্ডার সংখ্যা আরো বাড়ানো হবে বলে জানান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: ইমাম হোসেন।

চৌদ্দগ্রাম ইউনিটি ফাউন্ডেশনের এ মহতি কাজের সাথে একাত্ত্বতা পোষন করে যারা অর্থ সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইমাম হোসেন বলেন, ‘চৌদ্দগ্রাম সহ সারাদেশের করোনা পরিস্থিতি খুবই খারাপ। করোনা ও শ্বাসকষ্ট জনিত রোগিদের কথা বিবেচনা করে ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করেছি। প্রথম পর্যায়ে পাঁচটি সিলিন্ডার নিয়ে কাজ করছি। প্রয়োজন অনুসারে ভবিষ্যতে সিলিন্ডার সংখ্যা বাড়ানো হবে। অক্সিজেন সেবা কার্যক্রমে স্বেচ্ছাসেবী হিসেবে যারা মাঠে কাজ করছেন তাদের প্রতিও আমার আন্তরিক কৃতজ্ঞতা রইলো’।

এসময় তিনি ফ্রি অক্সিজেন সেবা পেতে ০১৮২৩৩৭৭১১৯ (ইমাম হোসেন), ০১৬২৪২৮২৫০৬ (ইয়াছিন মজুমদার) ও ০১৮৫৬৬৭৭৭৫১ (রাব্বি পাটোয়ারী) এ নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net