1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম ইমরান খানের চিকিৎসার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গাভাস্কার-কপিলদের চিঠি নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু  নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ফার্মেসি মালিক আটক  গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে চান্দগাঁও মাছের পোনা অবমুক্ত করলেন এমপি এরশাদ উল্লাহ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটির অভিনন্দন! আগামী দিনে সমাজের নেতৃত্ব শিক্ষার্থীদের দিতে হবে: এশরাদ উল্লাহ নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষকের কোচিং ও পরীক্ষার ফি আদায় 

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৩৬৮ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছে। সোমবার সন্ধ্যা ছয়টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লাটিমী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সোলায়মান প্রকাশ সেলিম মোল্লা (৫০)। তিনি চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের পাড়াগ্রামের মৃত নজির মোল্লার ছেলে। আহত মোটর সাইকেল চালক পাশ্ববর্তী বসন্তপুর গ্রামের শফিকুর রহমান বাবুলের ছেলে সাকিব হোসেন (২৮)। আহত ও নিহত দু’জনে সম্পর্কে শালা-দুলাভাই।

নিহতের আত্মীয়, স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ফেনী থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিলেন সাকিব হোসেন। মোটর সাইকেলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাটিমী এলাকায় পৌঁছলে অজ্ঞাতনামা দ্রুতগামী গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ছিটকে পড়ে সেলিম মোল্লা ও সাকিব হোসেন। ঘটনাস্থলে নিহত হন সেলিম মোল্লা। গুরুতর আহত অবস্থায় সাকিবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয় লোকজন।

তথ্যটি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: আসাদুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সেলিম নামে একজন নিহত ও সাকিব নামে আরেকজন গুরুতর আহত হয়েছে’।

উল্লেখ্য, নিহত সেলিম মোল্লা তিন কন্যা সন্তানের জনক। তিনি একটি পেট্রোল পাম্পে চাকুরি করতেন। তার মৃত্যুতে পাড়াগ্রামে শোকের মাতম চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net