ঢাকা   ০৮:৩৫:৪৫ পিএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের  হুমকি, থানায় অভিযোগ  মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৪০৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছে। সোমবার সন্ধ্যা ছয়টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লাটিমী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সোলায়মান প্রকাশ সেলিম মোল্লা (৫০)। তিনি চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের পাড়াগ্রামের মৃত নজির মোল্লার ছেলে। আহত মোটর সাইকেল চালক পাশ্ববর্তী বসন্তপুর গ্রামের শফিকুর রহমান বাবুলের ছেলে সাকিব হোসেন (২৮)। আহত ও নিহত দু’জনে সম্পর্কে শালা-দুলাভাই।

নিহতের আত্মীয়, স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ফেনী থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিলেন সাকিব হোসেন। মোটর সাইকেলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাটিমী এলাকায় পৌঁছলে অজ্ঞাতনামা দ্রুতগামী গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ছিটকে পড়ে সেলিম মোল্লা ও সাকিব হোসেন। ঘটনাস্থলে নিহত হন সেলিম মোল্লা। গুরুতর আহত অবস্থায় সাকিবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয় লোকজন।

তথ্যটি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: আসাদুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সেলিম নামে একজন নিহত ও সাকিব নামে আরেকজন গুরুতর আহত হয়েছে’।

উল্লেখ্য, নিহত সেলিম মোল্লা তিন কন্যা সন্তানের জনক। তিনি একটি পেট্রোল পাম্পে চাকুরি করতেন। তার মৃত্যুতে পাড়াগ্রামে শোকের মাতম চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি