ঢাকা   ০৫:০৮:৪১ এএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন মাগুরায় ১ হাজার ১২০মিলি লিটার মদসহ পুলক বিশ্বাস (৫৬) নামে ১ জন গ্রেফতার আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মরহুম এ কে এম ফজলুল কাদের চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি মুসলিমপাড়া মারকাজুল হুদা মাদরাসা ও নূরানী কিন্ডার গার্টেন’র অভিভাবক সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

শহীদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন

স্মৃতিতে অমলিন জুলাই

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২৪০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জাতীয় শহীদ মিনারে সোমবার রাত ১২টা ১ মিনিটে হাজার হাজার মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান’ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামে এ কর্মসূচির মাধ্যমে সংগঠনটি তাদের ঘোষিত মাসব্যাপী কর্মসূচির সূচনা করে।

জাতীয় সংগীত পরিবেশন ও আলো প্রজ্বালনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয় গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে। এতে ছাত্রদলের কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের বার্তা পৌঁছে দিতেই আমাদের এই উদ্যোগ। ছাত্রদলের মতে, শুধু স্মরণ নয়, এই কর্মসূচি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন উদ্যমও সৃষ্টি করবে।

১ জুলাই থেকে মাসব্যাপী চলবে ছাত্রদলের কর্মসূচি, যার মধ্যে রয়েছে- আলোচনা সভা, মানববন্ধন, প্রদর্শনী, রক্তদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি