1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ২০০ পিস ভারতীয় স্মার্টফোনসহ গ্রেফতার ৩ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ

চৌদ্দগ্রামে ২০০ পিস ভারতীয় স্মার্টফোনসহ গ্রেফতার ৩

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৩৬৮ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধ পথে আসা ৪০ লাখ টাকা মূল্যের ২’শ পিস ভারতীয় স্মার্টফোন, একটি হাইয়েস গাড়ী জব্দ করেছে থানা পুলিশ। এ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাকৃতরা হলো: কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের শাহজাহান মজুমদারের ছেলে ইবনে জাহান বিন সম্পদ (২৫), একই গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে মোস্তফা কামাল (৩২) ও সদর দক্ষিণ উপজেলার বালুরচর এলাকার আবদুল লতিফের ছেলে কামাল (৩৬)।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা তথ্যটি নিশ্চিত করে জানান, ‘একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে ভারত থেকে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন চোরাই পথে এনে দেশের বিভিন্ন বাজারগুলোতে বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার উজিরপুর ইউনিয়নের চাঁন্দুল এলাকায় অভিযান চালিয়ে একটি হাইয়েস গাড়ী (ঢাকা মেট্রো-চ-১৫-৩৬০৫) আটক করা হয়। পরবর্তীতে গাড়ীতে তল্লাশী চালিয়ে ভারতীয় রিডমি কোম্পানীর ২’শ পিস স্মার্টফোন ও ১৮০পিস হ্যাডফোন জব্দ করা হয়। এ সময় তারা কোন বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় গাড়ীতে থাকা তিন পাচারকারীকে গ্রেফতার করা হয়। জব্দকৃত মোবাইল সেট ও অন্যান্য মালামালের বর্তমান বাজার মূল্য ৪০ লাখ ৭৫ হাজার টাকা’। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net