ঢাকা   ০৬:৫০:৪০ এএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

চৌদ্দগ্রামে ৪৩ বোতল বিদেশী মদসহ আটক ১

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৪১৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামে রবিবার (১৫ আগস্ট) ভোর ছয়টায় গোপন সংবাদের ভিত্তিতে ৪৩ বোতল বিদেশী মদসহ মো: শাকিল (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত শাকিল উপজেলার কালিকাপুর ইউনিয়নের কেকে নগরের জাহাঙ্গীর আলমের ছেলে।

চৌদ্দগ্রাম থানার এসআই মো: মনির হোসেন তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে কালিকাপুর ইউনিয়নের কেকে নগরে অভিযান পরিচালনা করে ৪৩ বোতল বিদেশী মদসহ একজনকে আটক করা হয়। পরে রোববার দুপুরে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। মাদক নিয়ন্ত্রণে চৌদ্দগ্রাম থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি