1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ছাত্রলীগ নেতার নতুন বউ এলো হেলিকপ্টারে! চাঞ্চল্যের সৃষ্টি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিস্ফোরণে হতাহত অন্তত ১১৬

ছাত্রলীগ নেতার নতুন বউ এলো হেলিকপ্টারে! চাঞ্চল্যের সৃষ্টি

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৪০৯ বার

মাগুরার মহম্মদপুরে ঢাকা থেকে বিয়ের পর হেলিকপ্টারে চড়ে গ্রামে নববধূকে নিয়ে আসলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আব্বাস আল কোরেসী।

২০ আগস্ট (শুক্রবার) বিকালে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের আমিনুর রহমান ডিগ্রি কলেজ মাঠে নববধূকে বহনকারী হেলিকপ্টারটি নামলে বর-কনেকে দেখতে হাজার হাজার উৎসুক জনতা ভিড় জমায়।

আব্বাস আল কোরেসী মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের হাজীবাড়ি এলাকার আলহাজ্ব এটিএম আবদুল ওমর ফারুকের বড় ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হওয়া শিক্ষার্থী আব্বাস ২০ আগষ্ট শুক্রবার দুপুরে ঢাকার আগারগাঁ এলাকায় সরকারের পাট ও বস্ত মন্ত্রালয়ের পার্সোনাল অফিসার আমিনুর রহমানের কন্যা ফরিদপুর মেডিকেল কলেজের ফাইনাল বর্ষের ছাত্রী জান্নাতুল নাইমার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেখানে একটি অভিজাত কমিউনিটি সেন্টারে তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা হয়। পরে স্ত্রীকে হেলিকপ্টারে চড়িয়ে মাগুরার মহম্মদপুরের হাজীবাড়ীর বাবার বাড়িতে নিয়ে আসেন আব্বাস।
বিকাল ৫টার দিকে আমিনুর রহমান কলেজ মাঠে হেলিকপ্টারটি নামলে বর ও কনেকে বরণ করে নেন আব্বাসের পরিবারের লোকজন। আব্বাসের এমন জাকজমকপূর্ণ বিয়েতে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি করেছে।

মহম্মদপুর থানার ওসি নাসির উদ্দীন বলেন, নববধূকে নিয়ে হেলিপ্টার যোগে মাগুরার মহম্মদপুরে আসার বিষয়ে আগে থেকেই আব্বাসের পরিবারের পক্ষ থেকে লিখিত অনুমতি নিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net