1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জাতীয় শোকদিবস উপলক্ষে কাতার আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

জাতীয় শোকদিবস উপলক্ষে কাতার আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

কাতার প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৪৭৮ বার

মোঃ আরাফাত হোসাইন জাতীয় শোক ও বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখার উদ্যোগে দোহার ম্যাজিস্টিক হোটেলের হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তরা বঙ্গবন্ধুর সুদীর্ঘ রাজনৈতিক জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন এবং বঙ্গবন্ধুর দেশপ্রেম ও রাষ্ট্র পরিচালনার আদর্শকে বুকে ধারণ করে আগামী দিনের পথচলার পরামর্শ দেন। ১৫ আগস্ট ইতিহাসের জঘন্যতম এ হত্যাকাণ্ডের সাথে জড়িত বাকি খুনীদের খুঁজে বের করে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান।
সংগঠনের সভাপতি শফিকুল তালুকদার বাবু সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ন সাধারণ সন্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গুবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম. ফরিদুল হক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাতার আওয়ামীলীগ উপদেষ্টা ও ব‍্যাংকার জনাব সাদাত হোসেন নাসের ।

বক্তব্য রাখেন সহ সভাপতি মাহবুবুর রহমান বাবু, মোহাম্মদ হাফিজুর রহমান, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ আব্দুল জলিল, দপ্তর সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম তুতু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত ও দোয়া মোনাজাত পরিচালনা করেন কাতার আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা তাজুল ইসলাম।
অন্যান্যদেরে মধ্যে উপস্থিত ছিলেন, সৈয়দ মমতাজ উদ্দিন,সৈয়দ আরিফ উদ্দিন, মোঃ মোরশেদ আলম, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক আতিকুল মাওলা মিঠু, কাতার যুবলীগের সিনিয়র সহ সভাপতি শেখ জয়নাল, কাতার ছাত্রলীগ নেতা মোহাম্মদ মিজানুর রহমান, কাতার সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি হাসানুল কবির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন, বিশিষ্ট সংগঠক চৌধুরী কামরুল হাসান, খাইরুল ভাই, মিজান, হেলাল,মিল্লাত, বিশিষ্ট মিডিয়া ব‍্যাক্তিত্ব ইছমাঈল খলিল নোবেল সহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাএলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net