ঢাকা   ০১:১৬:১৭ পিএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার পাওনা টাকা ফেরত চাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও হুমকি পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় শোকদিবস উপলক্ষে ঢাকাস্থ শরীয়তপুর সাংবাদিক সমিতির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক ঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৪৬০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জাতীয় শোকদিবস উপলক্ষে ঢাকাস্থ শরীয়তপুর সাংবাদিক সমিতির উদ্যোগে সকালে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি অসীম কুমার সরকার, মিজানুর রহমান, নির্বাহী সদস্য সাংবাদিক ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহসভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক দুলাল হোসেন, সহসাধারণ সম্পাদক শিব শংকর মোদক, সমাজ কল্যান সম্পাদক মোহাম্মদ আনিসুজ্জামান, প্রচার সম্পাদক হুমায়ুন কবির, তথ্য প্রযুক্তি সম্পাদক আবু তালেব ঢালী, সদস্য আবু সুফিয়ান, কেএম রায়হান, দীন ইসলাম প্রমুখ।

এ সময় জাতীয় প্রেস ক্লাব, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ বেশকিছু সাংবাদিক সংগঠনের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

ঢাকাস্থ শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি দি ডেইলি অবজারভারের বার্তা সম্পাদক সৈয়দ জহিরুল আবেদীন, সহসভাপতি দৈনিক বাংলা দেশের আলোর চিফ রিপোর্টর কাঞ্চন কুমার দে, যুগ্ম সম্পাদক অর্থকন্ঠের নির্বাহী সম্পাদক বোরহান উদ্দিন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ সংবাদ সংস্থার সাব এডিটর সুফী ইমরান টেলিফোন বার্তায় বঙ্গবন্ধুসহ ১৫ই আগস্টের সকল শহীদদের আত্মার শান্তি কামনা করেন। তাঁরা বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসী কার্যকর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি