1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দেশকে বিরাজনীতিকরণের ষড়যন্ত্র চলছে : মোস্তফা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
টাকা ছাপতে এক বছরে খরচ বেড়েছে ২২৪ কোটি টাকা কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে সাহায্য সামগ্রী বিতরণ  দুর্ঘটনার ৫ দিন পর হাটহাজারী কলেজ শিক্ষার্থী মাহিনের মৃত্যু মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ; আটক -২ হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ 

দেশকে বিরাজনীতিকরণের ষড়যন্ত্র চলছে : মোস্তফা

বিশেষ প্রতিবেদক, মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার|
  • আপডেট টাইম : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৩৫৫ বার

সরকারের অতিরিক্ত আমলানির্ভরতার কারণে রাজনৈতিক শূণ্যতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, রাজনীতির নামে এখন যা চলছে তা হলো তোষননীতি। এখন রাজনীতিবিদদের চেয়ে আমলাদের বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। ফলে রাজনীতিশূন্য, কোথাও রাজনীতি নেই। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে দেশকে বিরাজনীতিকরণের ষড়যন্ত্র চলছে ।

সোমবার (২৩ আগস্ট) নয়াপলটনের যাদু মিয়া মিলনায়তনে বাংলাদেশ ন্যাপ’র সাবেক চেয়ারম্যান ও প্রাক্তন মন্ত্রী জননেতা শফিকুল গানি স্বপনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ আয়োজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক দুর্যোগ মোকাবেলায় রাজনীতিকদের মেরুদন্ড সোজা করে দাড়াতে হবে। দেশের দুর্দিনে দেশপ্রেমিক ও জনবান্ধব রাজনীতিকেরা যদি দায়িত্ব ও ঝুঁকি না নেন তাহলে আগামীতে দেশকে আরো ভয়াবহ দুর্যোগের মুখোমুখি হতে হবে। তাই দেশ ও জাতির কল্যাণে ব্যাপক গণঐক্য-গণসংগ্রাম জোরদার করতে হবে।

তিনি বলেন, শফিকুল গানি স্বপন ছিলেন সমাজ পরিবর্তনে গণতান্ত্রিক সংগ্রামের আদর্শে উদ্বুদ্ধ জননন্দিত ও আত্মনিবেদিত রাজনৈতিক নেতা ও সংগঠক। তিনি কখনো আত্মাবিক্রি করেননি। দেশের সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও গণতান্ত্রিক আন্দোলনেও তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন। হার না মানা এই নেতার জীবন ও কর্ম গণতান্ত্রিক আন্দোলনে মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

তিনি বলেন, একটা রাষ্ট্রে যখন রাজনীতির নিয়ন্তা হয় আমলাতন্ত্র, তখন সেই রাষ্ট্র একটা ঝুঁকির মধ্যে পড়তে বাধ্য। রাজনীতিহীন একটা রাষ্ট্র হলো রক্তশূন্য এক মানুষের মতো। জনমনে প্রশ্ন বাংলাদেশ কি ক্রমশ রক্তশূন্য হয়ে পড়ছে?

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া’র সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ গণ সংস্কৃতি দল-বাগসদ সভাপতি সরদার শামস আল মামুন (চাষী মামুন), এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, জাতীয় লীগ ভারপ্রাপ্ত সভাপতি ডঃ শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, জাতীয় স্বাধীনতা পার্টি চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজু, গণ রাজনৈতিক জোট-গর্জো সভাপ্রধান সৈয়দ মঈনুজ্জামান লিটু, গণতান্ত্রি ঐক্যের আহ্বায়ক রফিকুল ইসলাম, দলের ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, যুগ্ম মহাসচিব আতিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. আমজাদ হোসেন, মহানগর যুগ্ম সম্পাদক মো. শামিম ভুইয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net