1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দৈনিক ডাক প্রতিদিনের সম্পাদক আর নেই। - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট সরানোর নির্দেশ আদালতের ৮ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু রংপুরে চার খুনের পর সেই বাড়িতেই গোসল, খেজুর-শসা খেল ঘাতকরা স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় যোগ দিলে সংশ্লিষ্ট দেশকে ‘শত্রু’ হিসেবে গণ্য করা হবে : ইরান বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দৈনিক ডাক প্রতিদিনের সম্পাদক আর নেই।

আমিনুল হক, বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৪১০ বার

কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক ডাক প্রতিদিন-এর ভারপ্রাপ্ত সম্পাদক
হাবিব আল-জালাল (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ….. রাজিউন)।

তিনি কিডনী ও হৃদরোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি প্রথমে করোনা ভাইরাসে
আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে
চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেন। পরে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তাকে
প্রথমে কুমিল্লা ও পরে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে নেয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মারা
যান। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ৩ মেয়ে, ৩ ভাই, ৩ বোনসহ বহু আত্মীয়-স্বজন
শুভাকাঙ্খী রেখে গেছেন। তিনি জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর
ইউনিয়নের অশ্বদিয়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে। সোমবার গ্রামের
বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। তার মৃত্যুতে
কুমিল্লায় কর্মরত প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং কুমিল্লা
প্রেসক্লাবসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক
প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এদিকে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বুড়িচং প্রেসক্লাবের সাবেক সভাপতি, বর্তমান উপদেষ্টা সীমান্ত সংবাদের সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, সভাপতি মোঃ আব্দুল মোমেন, সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সৌরভ মাহমুদ হারুন, প্রচার সম্পাদক মোঃ এনামুল হক মাসুদ চৌধুরী, সহ-প্রচার সম্পাদক আল মামুন ভূইয়া টুটু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net