ঢাকা   ১১:৪৭:০৬ এএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন  শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

ধর্মপাশায় সাহিত্য অনুশীলনের বর্ষপূর্তি উদযাপন

মহি উদ্দিন আরিফ ধর্মপাশা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৬০৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

`সাহিত্য অনুশীলনে, শিল্প সংস্কৃতির সন্ধানে, সুন্দর সমাজ গঠনে, চলো আগামীর আহবানে’ এই স্লোগানকে ধারণ করে সুনামগঞ্জের ধর্মপাশায় শিল্প সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সংগঠন সাহিত্য অনুশীলনের প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। সংগঠনের অস্থায়ী কার্যালয়ে শুক্রবার সন্ধ্যা ৭টায় মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে প্রথম বর্ষপূর্তির অনুষ্ঠান শুরু করা হয়। পরে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সাহিত্য অনুশীলনের প্রধান সমন্বয়ক নজমুল হায়দার। সংগঠনের সদস্য সান্ত্বনা রাণী সিংহ এর পরিচালনায় বক্তব্য দেন, সংগঠনের উপদেষ্টা সুশীল চন্দ্র সরকার, সমন্বয়ক মো. আবু ইউসুফ, সমন্বয়ক প্রভাষক মাহাবুবুল হক, সদস্য প্রণব তালুকদার, সরফরাজ আহমদ খান পাঠান কায়েস, মো. ওয়াহিদ আলী মুরাদ, আতাউর রহমান তুষার, পার্থ মল্লিক প্রমুখ।
#

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি