1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নতজানু পররাষ্ট্রনীতির কারণে সীমান্তে গুলি করে বাংলাদেশীদের হত্যা করছে বিএসএফ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

নতজানু পররাষ্ট্রনীতির কারণে সীমান্তে গুলি করে বাংলাদেশীদের হত্যা করছে বিএসএফ

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৩২৯ বার

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবককে হত্যার পর বিএসএফ নিয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

আজ ২৯ আগস্ট ২০২১ এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন- বিএসএফ বিভিন্ন খোড়া অজুহাতে সীমান্তে তাদের তাণ্ডব অব্যাহত রেখেছে। যুবকদের কোনো দোষ ছিলো না। তারা বাংলাদেশের এপারে ছিল। ভারতের সন্ত্রাসী বিএসএফ বিনা কারণে তাদের গুলি করে হত্যা করেছে।

পীর সাহেব চরমোনাই বলেন- এর আগেও বিএসএফ বিবাড়ীয়া সীমান্তে বাংলাদেশের সীমান্ত খুটি তুলে প্রায় কয়েক কিলোমিটার ভিতরে চলে আসে। এর কোনো জোরালো প্রতিবাদ করেনি বাংলাদেশ সরকার। এমনকি ঘটনার জন্য ভারতের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক আদালতে প্রতিবাদও করা হয়নি। তিনি বলেন, এভাবে একটি স্বাধীন সার্বভৌম দেশ চলতে পারে না। তিনি বলেন, আমাদের দুর্বল ও নতজানু পররাষ্ট্র নীতির কারণে ভারত আমাদের সীমান্তে পাখির মতো গুলি করে বাংলাদেশীদের হত্যা করছে। তিনি ভারতের সকল অন্যায় আচরণের বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে আগামী ৩১ আগস্ট ঢাকায় ও ২ সেপ্টেম্বর জেলায় জেলায় মানববন্ধন কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।- সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net