1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রবীণ সাংবাদিক কাজী রশিদ উদ্দিনের ইন্তেকাল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

প্রবীণ সাংবাদিক কাজী রশিদ উদ্দিনের ইন্তেকাল

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৩১৭ বার

মুক্তচিন্তার লেখক ও প্রবীণ সাংবাদিক কাজী রশিদ উদ্দিন আজ মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল সোয়া নয়টার দিকে চট্টগ্রাম নগরীর মেট্রোপলিটন হাসপাতালে ইন্তেকাল (ইন্না—–রাজিউন) করেছেন।
মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৫ বৎসর। তিনি একমাত্র সন্তান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সিনিয়র কর্মকর্তা কাজী মেহেরাজ উদ্দিন আরিফসহ বহু গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

আজ বাদ আছর চট্টগ্রাম নগরীর অভয়মিত্র ঘাটস্থ বন্দর আবাসিক এলাকা মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা শেষে চৈতন্য গলি কবরস্থানে দাফন করা হয়েছে। ওয়ার্ল্ড এসোসিয়েশন অব প্রেস কাউন্সিলস্ নির্বাহী পরিষদ ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য মুক্তিযোদ্ধা-সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ইসকান্দর আলী চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোহাম্মদ শাহ নেওয়াজসহ চট্টগ্রাম নগরীর সর্বস্তরের বিপুল সংখ্যাক মানুষ জানাযায় শরিক হন। শোক জানিয়েছেন স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতি বাংলাদেশ’র চেয়ারম্যান এস এম জামাল উদ্দীন।

কাজী রশিদ উদ্দিন ১৯৬০ সাল থেকে সাংবাদিকতা শুরু করেন। প্রথমে ডেইলী ইস্টার্ন এক্সিমিনার, ডেইলী ইউনিটি চীফ রিপোর্টার, কমার্শিয়াল টাইমস্ ও পূর্ব দিগন্ত পত্রিকার নির্বাহী সম্পাদকসহ কয়েকটি বিদেশী পত্রিকা ও সংবাদ মাধ্যমের বাংলাদেশ প্রতিনিধি ছিলেন। তিনি দৈনিক পূর্বদেশসহ বিভিন্ন পত্রিকায় নিয়মিত কলাম লিখতেন এই বৃদ্ধ বয়সেও। তিনি চট্টগ্রাম প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালিন সদস্য, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থা চট্টগ্রাম শাখার সভাপতি, মুভমেন্ট ফর প্রেস ফ্রিডম কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সদস্যসহ বিভিন্ন পেশাজীবী, স্বেচ্ছাসেবী, সংস্কৃতি ও সমাজকল্যাণ মূলক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।
তাঁর ছোট ভাই কাজী শহীদ উদ্দিন চট্টগ্রামে ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর হাতে নিহত প্রথম শহীদ সাংবাদিক। আরেক ছোট ভাই কাজী নাছির উদ্দিন হাটহাজারী কলেজ ও চট্টগ্রামের ইসলামিয়া কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

প্রবীণ সাংবাদিক কাজী রশিদ উদ্দিনের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ ও তাঁর আত্মার মাগফেরাত কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net