1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফেনীতে দুবাই প্রবাসী চৌদ্দগ্রামের সোহেলকে কুপিয়ে হত্যা, স্ত্রী পলাতক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গোমাতলী মোহাজের সমিতির অডিট নিয়ে নয়ছয়, টেস্ট অডিট চলমান  ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি ঘোষনা মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফেনীতে দুবাই প্রবাসী চৌদ্দগ্রামের সোহেলকে কুপিয়ে হত্যা, স্ত্রী পলাতক

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৪১৯ বার

ফেনী শহরের নাজির রোডে মো: সোহেল (৩৫) নামে এক দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) মধ্যরাতে এ ঘটনা ঘটে। নিহত মো. সোহেলের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের খাটরা এলাকায়। ঘটনার পর থেকে তার স্ত্রী পলাতক রয়েছে।

সোহেলের চাচাতো ভাই ফাহাদ অভিযোগ করে বলেন, ‘রাতেই সোহেলকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় তার স্ত্রী। যাওয়ার সময় সে তার বাবা মারা গেছে বলে বাসার দারোয়ানকে জানান’।

ফাহাদ আরো জানান, এক মাস আগে সোহেল সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে এসেছিলেন। তার ৭ বছরের ছেলে ও ৪ বছরের একটি মেয়ে রয়েছে।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো: মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পুলিশ শুক্রবার সকাল থেকেই ঘটনাস্থলে রয়েছে। হত্যার কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। বিস্তারিত জানতে পুলিশ কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধিন রয়েছে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net