1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোলায় জাল টাকাসহ আটক ২ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা

ভোলায় জাল টাকাসহ আটক ২

খলিল উদ্দিন ফরিদ।। ভোলা জেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ২৬১ বার

ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়ন থেকে ৫০ হাজার জাল টাকাসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৮)।

বধুবার (১১ আগস্ট) সকালে র‌্যাব-৮ এর ভোলার দাত্বিয় প্রাপ্ত এডিসনাল এসপি মোঃ রাজিব ফারহান
ভোলা প্রতিদিনকে বিষয়টি জানান।

আটকরা হলেন- ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৃত আব্দুল খালেকের ছেলে মোঃ দুলাল (৩০) ও চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের আলী গাও গ্রামের মৃত আবুল বাশারের ছেলে মোঃ হেলাল তালুকদার (৩৫)।

এডিসনাল এসপি মোঃ রাজিব ফারহান জানান, মঙ্গলবার রাত ১২টায় র‌্যাব-৮ এর একটি দল ভোলার চরফ্যাশন থানার আসলামপুর এলাকায় অভিযান চালায়।

অভিযানে ৫০ হাজার টাকা মূল্যের জাল নোটসহ জাল টাকা সরবারহকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল জব্দ করা হয়।

তিনি আরও জানান, আসামিরা জালটাকা ক্রয়-বিক্রয় চক্রের সঙ্গে জড়িত।

তারা দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে ভোলাসহ দেশের বিভিন্ন জায়গায় সরবারহ আসছিল। আসামিদের বিরুদ্ধে চরফ্যাশন থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net