1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজান প্রেস ক্লাবে দুই সাংবাদিককে সদস্যপদ প্রদান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ

রাউজান প্রেস ক্লাবে দুই সাংবাদিককে সদস্যপদ প্রদান

রাউজান প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৩৩৯ বার

রাউজানে উপজেলায় কর্মরত দুই সাংবাদিককে সদস্যপদ প্রদান করেছেন রাউজান প্রেস ক্লাব। নতুন সদস্যপদ প্রাপ্ত দুই সাংবাদিক হলেন দৈনিক আমাদের নতুন সময়ের রাউজান প্রতিনিধি শাহাদাত হোসেন সাজ্জাদ ও দৈনিক আমার সংবাদের রাউজান প্রতিনিধি লোকমান আনসারী।

১৯ আগস্ট (বৃহস্পতিবার) বেলা ১২ টায় রাউজান প্রেস ক্লাব কার্যলয়ে সংগঠনের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীনের সঞ্চালনায় এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় তাদের আবেদনের প্রেক্ষিতে যাচাই-বাছাই পূর্বক গত সভার সিদ্ধান্তানুসারে এই সদস্যপদ প্রদান করা হয়।

সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক মীর আসলাম, মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিন, প্রদীপ শীল, সাবেক সাধারণ সম্পাদক এস.এম. ইউসুফ উদ্দিন, সি. সহ সভাপতি এম. জাহাঙ্গীর নেওয়াজ, সহ সভাপতি সাহেদুর রহমান মোরশেদ, নেজাম উদ্দিন রানা, যুগ্ম সাধারণ সম্পাদক এম রমজান আলী, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন হাবীবী, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম বাবু প্রমুখ। সভায় নতুন সদস্যপদ প্রাপ্ত শাহাদাত হোসেন সাজ্জাদ ও লোকমান আনসারী তাদের অনুভূতি প্রকাশ করেন।

এছাড়া সভায় সংগঠনের বার্ষিক পরিকল্পনাসহ নানান সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন সংগঠনের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net