1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গাবালীতে আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহবান পার্বত্য প্রতিমন্ত্রীর খাগড়াছড়ির রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক ভাঙ্গুড়ায় অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, নির্বাচিতদের নাম ঘোষণা মাগুরায় গলায় ফাঁস এবং আগুনে দগ্ধ হয়ে শিবলু খান (৪৫) ১ জনের মৃত্যু  মাগুরায় ২৪-এর শহীদদের স্মরণে ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান নবীনগরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)-জলসিঁড়ি’র উদ্বোধন করলেন সেনাপ্রধান চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রস ফিলিং স্থাপনায় অভিযানে সিলিন্ডার ও সরঞ্জাম জব্দ পলাশবাড়ীতে জমি দখলে বাধা দেওয়ায় হত্যার হুমকি দেওয়ার অভিযোগ, থানায় অভিযোগ কোম্পানীগঞ্জে সিরাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল মোতালেব’র মৃত্যু বার্ষিকীতে দোয়া ও আলোচনা 

রাঙ্গাবালীতে আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

মাহমুদুল হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৩৪০ বার

রাঙ্গাবালীতে বোরো ধানের বাম্পার ফলনের পর এখন আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এরই মধ্যে প্রায় ৬০ শতাংশ জমিতে আমন ধানের চারা রোপণ সম্পন্ন হয়েছে। দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বাকি জমিতেও চারা রোপণের কাজ শেষ হবে বলে জানিয়েছেন কৃষকরা।

কৃষি অফিস সূত্রে জানাযায়, উপজেলার ৬টি ইউনিয়নে চলতি মৌসুমে ৩৪ হাজার ৫৩০ হেক্টর জমিতে এইস আই ভি ২০,০০০ হক্টের ও স্থানীয় ১৪,৫৩০ হেক্টর জমির ধান রোপণের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এইস আই ভি ৮ হাজার ৬২০, স্থানীয় ৫ হাজার ৩৮০ হেক্টর ও হাইব্রিড ১০ হেক্টর জমিতে ধানের চারা রোপণ করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কৃষকরা হাল চাষ করছেন, কেউ তারা হুড়া করে জমির আইল কাটছেন, কেউ বিছ তুলছেন, আবার কেউ জমিতে ধানের চারা রোপণে ব্যস্ত হয়ে পরেছেন। কৃষকরা আশা করছেন আবহাওয়া অনুকূলে থাকলে এবার জমিতে ধান ভালো হবে। ফলে চলতি মৌসুমে সুষ্ঠোভাবে ধানের আবাদ ঘরে তুলতে পারবেন এমনটা স্বপ্ন কৃষকদের।

কৃষকরা জানান, বোরো মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ধানের বেশ ভালো ফলন হয়েছে। পাশাপাশি বাজারে ধানের দাম খুব ভালো পাওয়ায় বেশ লাভবান হয়েছেন তারা। গত বছর আমন ধান রোপণের পরে বন্যা হয়েছে। এতে অনেকরই ধান চিটা (নষ্ট) হয়েগেছে এবছর আবহাওয়া ভালো থাকলে গত বছরের চেয়ে ফসল ভালো হবে ইনশাআল্লাহ।

কৃষকরা আরও জানান, যে কোনো সময় পানিতে জমি তলিয়ে গেলে ধান লাগানো মুশকিল হয়ে পড়বে। এছাড়া বর্তমানে জমিতে যে পরিমাণ পানি রয়েছে তা ধান রোপণের উপযুক্ত সময়। আবার দীর্ঘ অনাবৃষ্টি শুরু হলে জমির পানি শুকিয়ে গেলেও ধান রোপণে বিড়ম্বনায় পড়তে হবে। তাই ব্যস্ত হয়ে আমন ধান রোপণ করছেন কৃষকরা।

কৃষি কর্মকর্তারা জানান, এবছর আমাদের আমন ধানের উপর যে লক্ষমাত্রা আছে কৃষকরা ধানের চারা সঠিক সময়ে রোপন করে উঠতে পারলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে এবার জমিতে ভালো ধান হবে বলে মনে করছেন তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net