1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেখ কামালের জন্মবার্ষিকী পালিত হাটহাজারীতে - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত ‘আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে’ নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী

শেখ কামালের জন্মবার্ষিকী পালিত হাটহাজারীতে

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৩১৭ বার

শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জম্মবার্ষিকী বর্ণাঢ্যভাবে পালিত হয়েছে হাটহাজারীতে। উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির মধ্যে ছিলো- শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন এবং আলোচনা সভা।

উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে প্রথমে ফুলেল শ্রদ্ধা জানায় হাটহাজারী উপজেলা প্রশাসন।
হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, এবং উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলমের নেতৃত্বে এতে অংশ নেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, মোক্তার বেগম মুক্তা, হাটহাজারী মডেল থানা র ওসি মো. রফিকুল ইসলাম এবং ওসি (অপারেশন) তৌহিদুল করিম।

পরে একে একে হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থা, হাটহাজারী মডেল থানা, হাটহাজারী খেলোয়াড় সমিতি, জাগৃতি, হাটহাজারী স্পোর্টস ক্লাব, কামাল পাড়া যুব সংঘ, হাটহাজারী খেলোয়াড় কল্যাণ সমিতি প্রমূখ সংগঠনের নেতৃবৃন্দ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পর্পন করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশের ক্রীড়া জগতের উজ্জ্বল নক্ষত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২ তম জম্মবার্ষিকী আজ ৫ আগস্ট। ১৯৭১ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খুনিরা হত্যা করলে তিনিও তাতে শহীদ হন।

পরে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলমের সভাপতিত্বে উপজেলা হল রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় এবং মডেল থানার ওসি রফিকুল ইসলাম।

এতে পরিষদের সকল কর্মকর্তাগণ ছাড়াও অংশ নেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাফর, এবং ক্রীড়াসংগঠক মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ শাহেদুল হক খোকন, স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক হোসেন মেহেদী, মো. ফিরোজ ও সাকেরিয়া চৌধুরী সাগর।

জাগৃতি সভাপতি লোকমান চৌধুরী, হাটহাজারী খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক এম এ ছালাম, হাটহাজারী খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি আইয়ুব পাভেল, কামাল পাড়া যুব সংঘের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন।- ৫ আগস্ট ২০২১

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net