1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শোহাদায়ে কারবালা স্মরণে হাটহাজারী পৌর গাউসিয়া কমিটির মিলাদ মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ

শোহাদায়ে কারবালা স্মরণে হাটহাজারী পৌর গাউসিয়া কমিটির মিলাদ মাহফিল

কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৪১০ বার

হাটহাজারী বাসস্ট্যান্ডস্থ জামেয়া অদুদিয়া সুন্নিয়া ফাজিল মাদরাসা জামে মসজিদে আজ বুধবার (১৮ আগস্ট) হাটহাজারী পৌরসভা গাউসিয়া কমিটির আয়োজনে শোহাদায়ে কারবালা স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

খাজায়ে খাজেগান হযরত খাজা আব্দুর রহমান চৌহরভী ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার প্রতিষ্ঠাতা সৈয়দ আহমদ শাহ্ সিরিকোটি রহ. এবং বানীয়ে জশনে জুলুছ, আওলাদে রাসূল স. আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ্ রহ. দ্বয়ের সালানা ওরশ মুবারক উপলক্ষে আয়োজিত আজিমুশশান মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন- গাইছিয়া কমিটি কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব, করোনাদূর্যোগে মৃতদের দাফন টিমের সমন্বয়ক আলহাজ্ব এডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার।

পৌর শাখা গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ্ব সৈয়দ আহমদ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন- সাউদার্ন ইউনিভার্সিটি চট্টগ্রাম এর প্রফেসর ড. মুহাম্মদ জালাল উদ্দীন আল আযহারী, বিশেষ অতিথি ছিলেন- আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন আল কাদেরী।

সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ আইয়ুব এবং সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন রুবেল’র পরিচালনায় অনুষ্ঠিত এই মিলাদ মাহফিলে উদ্বোধনী বক্তব্য রাখেন- হাটহাজারী উপজেলা (পশ্চিম) শাখার সভাপতি আলহাজ্ব হারুন সওদাগর।

অতিথি ছিলেন- গাউছিয়া কমিটি পৌর ব্যবসায়ী শাখার সভাপতি আলহাজ্ব রফিকুল হাসান, হাটহাজারী উপজেলা পশ্চিম শাখার সাধারণ সম্পাদক কাজী সৈয়দ আবু সাঈদ।

জামিয়া অদুদিয়ার প্রভাষক আবুল বশর চৌধুরী, উপজেলা দাউয়াতে খাইর সম্পাদক মাও. আবু তালেব আল কাদেরী, মাও. নাজিমুল হক আল কাদেরী, গৃহ নকশা’র স্বত্ত্বাধিকারী ইন্জিনিয়ার মুহিব।
হাফেজ নুর মোহাম্মদ, হাফেজ ইয়াকুব, মাও. সাইফুল ইসলাম, মাও. সাদ্দাম কাদেরী, মাও. শাহজাহান কাদেরী, মাও. শহিদুল ইসলাম, হাফেজ সোলায়মান প্রমূখ।

এরআগে বাদে আছর খতমে গাউছিয়া শরীফ অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net