1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বপ্নবুননের ঠিকানা ছাত্রী হোস্টেল নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প আজ মন্ত্রিসভায় উঠছে নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মেলন–২০২৬ রাজউকের নির্দেশ অমান্য করে ইস্টার্ন হাউজিংয়ে ফের নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগ সৌদিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবককে গুলি করে হত্যা  ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

শ্রীনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

আব্দুর রকিব,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৪৩১ বার

মুন্সিগঞ্জ শ্রীনগর সদরে ইউনিয়নে দয়হাটা টেক্কামার্কেটে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ১৫ই আগস্ট ও ২০০৪সালের ২১শে আগষ্ট ভয়াল গ্রেনেড হামলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত ঘটনায় যারা শহীদ হয়েছেন তদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ই আগষ্ট) বিকেল ৫ টার সময় শ্রীনগর ইউনিয়নের আরধী পারা দিঘীর পার সংলগ্ন দয়হাটা টেক্কামার্কেটে ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সার্বিক সহযোগিতায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শ্রীনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃমান্নান মোড়লের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান মামুন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোখলেছুর রহমান, মুন্সিগঞ্জ জেলার যুবলীগের সহ-সভাপতি স্বপন রায়, উপজেলা আওয়ামীলীের যুগ্ন সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, উপজেলা সেচ্ছসেবকলীগের সাধরণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন, উপজেলা যুবলীগের যুগ্নসাধারণ সম্পাদক জুয়েল লস্কর, সুখেন ফাউন্ডেশন এর স্বত্বাধিকারী স্বপন মোদক।উপজেলা আওয়ামী লীগের সদস্য খলিলুর রহমান মাস্টার।

আরো উপস্থিতি ছিলেন, হাসাড়া ইউনিয়ন আওমীলীগের সভাপতি আহসান হাবীব, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির লস্কর, সদর ইউনিয়নের ইউপি সদস্য ডাঃ মোঃ মোসারফসহ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net